সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ ইস্যুতে বিএনপি সরকারকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান নাহিদের

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১১:৩১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / ৪৬ Time View

জাতীয় ঐক্য, রাজনৈতিক সমঝোতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসরে জায়গা দেওয়ার চেষ্টা করছে বিএনপি সরকার—এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর দাবি, আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার পর বিএনপি নিজেই নানা সংকটের মুখে পড়েছে।

সোমবার (১৬ নভেম্বর) যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ড এলাকার দ্য মেফেয়ার ভেন্যুতে স্থানীয় সময় রাতে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রবাসী বাংলাদেশি, শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।

বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, গত সাত মাস ধরে জাতীয় ঐক্য, সমঝোতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির নামে আওয়ামী লীগকে রাজনৈতিক পরিসরে জায়গা দেওয়ার চেষ্টা করেছে বিএনপি সরকার। তাঁর ভাষ্য অনুযায়ী, এরই মধ্যে বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটছে।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, বাংলাদেশের রাষ্ট্র গঠনে ভূমিকার জন্য তাঁরা জিয়াউর রহমানকে শ্রদ্ধা করেন। তবে তাঁর অভিযোগ, জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন এবং নিজের জীবনদানের মধ্য দিয়ে তাঁকে সেই সিদ্ধান্তের প্রায়শ্চিত্ত করতে হয়েছে। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বর্তমান বিএনপি নেতা তারেক রহমানকেও রাজনৈতিক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তারেক রহমানকে দীর্ঘ সময় যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটাতে হয়েছে বলেও উল্লেখ করেন নাহিদ।

বিএনপিকে অতীতের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার ও বিচার নিশ্চিত না করে জাতীয় ঐক্যের কথা বলার কোনো অর্থ নেই। জুলাই গণঅভ্যুত্থানের ঐক্য কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে নয়, বরং বাংলাদেশের জনগণের সঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ও জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে দ্রুত প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে। একই সঙ্গে গণভোটের রায় কার্যকর এবং জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধগুলোর বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

এদিকে সংবর্ধনা অনুষ্ঠান শেষে ভেন্যুর বাইরে এনসিপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে সংঘর্ষের কারণ ও আহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আওয়ামী লীগ ইস্যুতে বিএনপি সরকারকে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান নাহিদের

Update Time : ১১:৩১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬