সময়: সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়েই গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে: স্পিকার

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৪:৫১:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / ৮৮ Time View

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়েই বাংলাদেশে গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তাঁর মতে, এই গণ-অভ্যুত্থান মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, ভোটাধিকার প্রতিষ্ঠা, নাগরিক অধিকার রক্ষা এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের প্রত্যাশাকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সূচনা বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

সংসদ সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি জাতি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ অর্জন করেছে। স্বাধীনতার ইতিহাস আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। একইভাবে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

স্পিকার বলেন, জুলাই গণ-অভ্যুত্থান জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং প্রকৃত গণতন্ত্রের পথে নতুন যাত্রার সূচনা করেছে। গণতন্ত্র ছাড়া কোনো দেশের টেকসই ও প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদকে ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। জনগণের দেওয়া রায়ের প্রতি সম্মান প্রদর্শন, সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় কর্মকাণ্ডে জবাবদিহি নিশ্চিত করা এবং নাগরিক অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করা এই সংসদের অন্যতম প্রধান দায়িত্ব।

সংসদীয় গণতন্ত্রের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে স্পিকার বলেন, আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা এবং দায়িত্বশীল মতপ্রকাশই সংসদীয় গণতন্ত্রের মূল ভিত্তি। ভিন্নমত ও ভিন্ন রাজনৈতিক পথের সহাবস্থান সংসদীয় গণতন্ত্রের অন্যতম সৌন্দর্য।

তিনি বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধান সংসদের ভেতরে গঠনমূলক আলোচনার মাধ্যমে খুঁজে বের করতে হবে। দলীয় পরিচয় ও রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

স্পিকার আশা প্রকাশ করেন, সংসদের অধিবেশন চলাকালে সব সদস্য সংসদীয় রীতিনীতি, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখবেন। একই সঙ্গে জনগণের প্রত্যাশা পূরণ এবং দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়েই গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে: স্পিকার

Update Time : ০৪:৫১:০৫ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬