সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের একাধিক বড় ব্যাংকে প্রযুক্তিগত বিপর্যয়, লেনদেনে ভোগান্তি

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১১:৪৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / ৫৮ Time View

কারিগরি ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রের একাধিক শীর্ষস্থানীয় ব্যাংকের অনলাইন ও ডিজিটাল ব্যাংকিং সেবা বিঘ্নিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) জেপি মরগান চেজ, ব্যাংক অব আমেরিকা, ইউএস ব্যাংকসহ বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা বিভিন্ন ধরনের সমস্যার কথা জানিয়েছেন। একই সঙ্গে জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম জেলেও (Zelle) লেনদেনজনিত জটিলতার অভিযোগ উঠেছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইন সেবা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডটকমে এসব ব্যাংকের সেবা নিয়ে গ্রাহকদের অভিযোগ দ্রুত বাড়তে থাকে। জেপি মরগান চেজ ও ব্যাংক অব আমেরিকার পাশাপাশি ক্যাপিটাল ওয়ান, ট্রুইস্ট এবং ওয়েলস ফার্গোর গ্রাহকরাও অ্যাকাউন্টে প্রবেশ ও অর্থ লেনদেনে সমস্যার কথা জানিয়েছেন।

জেপি মরগান চেজের একজন মুখপাত্র জানিয়েছেন, ব্যাংকটি কোনো সাইবার হামলার শিকার হয়নি; বরং একটি কারিগরি ত্রুটি বা সফটওয়্যার বাগের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এক বিবৃতিতে তিনি বলেন, কারিগরি সমস্যার কারণে কিছু লেনদেন সম্পন্ন হতে স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগছে। তবে গ্রাহকরা তাঁদের অ্যাকাউন্ট ও অর্থের নাগাল পাচ্ছেন। সমস্যাটি দ্রুত সমাধানে ব্যাংক কর্তৃপক্ষ কাজ করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে চেজ জানায়, অন্য ব্যাংকের সঙ্গে আন্তঃব্যাংক লেনদেনের সময় তাদের সিস্টেমে তৈরি হওয়া একটি সফটওয়্যার ত্রুটির প্রভাব অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ওপরও পড়েছে। তবে এটি পুরো ব্যাংকিং ব্যবস্থার কোনো কাঠামোগত বা সামগ্রিক ত্রুটি নয় বলে প্রতিষ্ঠানটি দাবি করেছে।

এদিকে ব্যাংকিং সেবায় প্রবেশের চেষ্টা করতে গিয়ে চেজের অনেক গ্রাহক স্ক্রিনে ত্রুটিসংক্রান্ত বার্তা দেখতে পান। সেখানে জানানো হয়, কিছু সেবা সাময়িকভাবে পাওয়া যাচ্ছে না এবং পরে আবার চেষ্টা করতে বলা হয়।

ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল থেকেই অনলাইন ব্যাংকিং সেবা ব্যবহারে সমস্যার অভিযোগ আসতে শুরু করে। বিকেলের দিকে অভিযোগের সংখ্যা আরও বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের ইস্টার্ন টাইম দুপুর ২টা নাগাদ প্রায় ৪ হাজার ৮০০ ব্যবহারকারী চেজের সেবা নিয়ে সমস্যার কথা জানান। ওই সময় ডাউনডিটেক্টরে বিভ্রাটসংক্রান্ত অভিযোগের তালিকায় ব্যাংকটি শীর্ষে ছিল।

গ্রাহকদের অভিযোগের মধ্যে রয়েছে অনলাইন অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারা, ব্যাংক ব্যালেন্স দেখতে সমস্যা, ব্যাংক ট্রান্সফার এবং ওয়্যার ট্রান্সফার সম্পন্ন করতে বিলম্বসহ বিভিন্ন ধরনের ভোগান্তি।

অন্যদিকে, ব্যাংক অব আমেরিকার গ্রাহকরাও এটিএম, অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন। তবে ব্যাংকটির একজন মুখপাত্র সিবিএস নিউজকে বলেছেন, তাদের সিস্টেম স্বাভাবিকভাবেই কাজ করছে।

ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম জেলেও সিবিএস নিউজকে জানিয়েছে, তাদের নিজস্ব সেবা সচল রয়েছে। তবে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কারিগরি জটিলতার কারণে কিছু ব্যবহারকারী সমস্যায় পড়তে পারেন এবং অর্থ লেনদেনে বিলম্ব হতে পারে।

ঘটনাটি আবারও আধুনিক ব্যাংকিং ব্যবস্থার প্রযুক্তিনির্ভরতার পাশাপাশি আন্তঃব্যাংক লেনদেনের ক্ষেত্রে একটি প্রতিষ্ঠানের সফটওয়্যার ত্রুটি কীভাবে একাধিক আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের প্রভাবিত করতে পারে, তা সামনে এনেছে।

সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), সিবিএস নিউজ।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যুক্তরাষ্ট্রের একাধিক বড় ব্যাংকে প্রযুক্তিগত বিপর্যয়, লেনদেনে ভোগান্তি

Update Time : ১১:৪৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬