সময়: রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে শিরোপা জিতে বাংলাদেশের ইতিহাস

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৫:১৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / ১৭৭ Time View

দক্ষিণ এশিয়ার নারী ফুটসালের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকল বাংলাদেশের নাম। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটসালের প্রথম আসরেই অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ নারী দল।

রোববার (২৫ জানুয়ারি) রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪–২ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। ব্যাংককের ননথাবুরি হলে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে একটি গোল হজম করলেও দ্রুতই ঘুরে দাঁড়িয়ে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় বাংলাদেশ।

টুর্নামেন্টে ছয় ম্যাচে পাঁচটি জয় ও একটি ড্র নিয়ে মোট ১৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই আসর শেষ করে বাংলাদেশ। শেষ ম্যাচে ড্র করলেই চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত ছিল, তবে কোনো ঝুঁকি না নিয়ে জয় দিয়েই ট্রফি নিজেদের করে নেয় সাবিনারা।

পুরো টুর্নামেন্টজুড়েই দারুণ ছন্দে ছিল বাংলাদেশ দল। ভারতকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু করার পর ভুটানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে তারা। এরপর একের পর এক শক্তিশালী জয়ে শিরোপার পথে দৃঢ়ভাবে এগিয়ে যায় দলটি।

পরবর্তী ম্যাচগুলোতে নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২ এবং পাকিস্তানকে ৯-১ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশ। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে বড় জয়টি শিরোপার দৌড়ে দলকে অনেকটাই এগিয়ে দেয়।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচে অধিনায়ক সাবিনা খাতুন একাই চার গোল করেন। ওই ম্যাচে নুসরাত জাহান দুটি গোল করেন এবং কৃষ্ণা রানী সরকারও গোলের খাতায় নাম লেখান। প্রথমার্ধেই ৬-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের করে নেয় বাংলাদেশ।

মালদ্বীপের বিপক্ষে শেষ ম্যাচেও সাবিনা খাতুন ও মাসুরা পারভীনের আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে কোনো সুযোগই দিতে পারেনি বাংলাদেশ দল।

কোচ সাইদ খোদরহমির শিষ্যরা এই টুর্নামেন্টে ভারত ও ভুটানের মতো শক্ত প্রতিপক্ষকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে সাফ উইমেন’স চ্যাম্পিয়নশিপে টানা দুইবার শিরোপা জয়ের অভিজ্ঞতাও রয়েছে বাংলাদেশের।

নতুন ফুটসাল ফরম্যাটেও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে বাংলাদেশের অবস্থান আরও এক ধাপ শক্ত করলেন সাবিনা খাতুনরা।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মালদ্বীপকে ১৪ গোলে উড়িয়ে শিরোপা জিতে বাংলাদেশের ইতিহাস

Update Time : ০৫:১৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬