সময়: রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৯:৫০:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / ১৭৫ Time View

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। টাইগারদের জায়গায় বৈশ্বিক এই আসরে খেলবে স্কটল্যান্ড। শনিবার (২৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের মাটিতে নির্ধারিত ম্যাচ আয়োজন নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উত্থাপিত নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ নিরসনে সংস্থাটি একটি বিস্তৃত ও স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করেছে। তিন সপ্তাহের বেশি সময় ধরে বিসিবির সঙ্গে ধারাবাহিক সংলাপ, একাধিক ভিডিও কনফারেন্স ও সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এ সময় বিসিবির উত্থাপিত সব উদ্বেগ পর্যালোচনা করা হয়। পাশাপাশি অভ্যন্তরীণ ও বাহ্যিক বিশেষজ্ঞদের মাধ্যমে স্বাধীন নিরাপত্তা মূল্যায়ন পরিচালনা করা হয়। কেন্দ্র ও রাজ্য পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা, টুর্নামেন্ট পরিচালনা পরিকল্পনা এবং ধাপে ধাপে উন্নত নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস আইসিসি বিজনেস কর্পোরেশন (আইবিসি) বোর্ডের আলোচনাতেও পুনর্ব্যক্ত করা হয়।

মূল্যায়নের ভিত্তিতে আইসিসি সিদ্ধান্তে পৌঁছেছে যে, ভারতে বাংলাদেশ জাতীয় দল, কর্মকর্তা কিংবা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই। এই বাস্তবতা ও বৃহত্তর প্রভাব বিবেচনায় প্রকাশিত সূচি পরিবর্তনের প্রয়োজন নেই বলেই সিদ্ধান্ত নেয় আইসিসি।

এর আগে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আইসিসিকে অবহিত করেছিল বিসিবি। গত বুধবার আইসিসির সভা শেষে বাংলাদেশকে সিদ্ধান্ত পুনর্বিবেচনায় ২৪ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে তিনি জানান, বাংলাদেশ নিজেদের সিদ্ধান্তে অনড় থাকবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির

Update Time : ০৯:৫০:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬