সময়: রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রুকের ৬৫ বছরের রেকর্ডে পাশে বসল রোনালদোর নাম

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১০:১১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • / ১৯৭ Time View

ফুটবল মাঠে ক্রিশ্চিয়ানো রোনালদো মানেই নতুন ইতিহাস। বয়স বাড়লেও গোল করার ক্ষুধা যে এতটুকু কমেনি, সেটাই আবার প্রমাণ করলেন পর্তুগিজ মহাতারকা। এক মাসেরও বেশি সময় পর মাঠে ফিরে জোড়া গোল করে এবার তিনি ছুঁয়ে ফেললেন ৬৫ বছর ধরে অক্ষত থাকা এক ঐতিহাসিক রেকর্ড।

সৌদি প্রো লিগে আল আখদৌদের বিপক্ষে ৩–০ গোলের জয়ে আল নাসরের নায়ক ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচে দুটি গোল করেন তিনি। এই জয়ের মধ্য দিয়ে লিগে টানা ১০ ম্যাচ জয়ের রেকর্ড গড়ে আল নাসর। ৬৬তম মিনিটে রোনালদো হ্যাটট্রিক পূর্ণ করলেও অফসাইডের কারণে ভিএআর সিদ্ধান্তে সেটি বাতিল হয়ে যায়।

বয়স যে রোনালদোর জন্য শুধুই একটি সংখ্যা, তা তিনি বহু আগেই প্রমাণ করেছেন। যেখানে অধিকাংশ ফুটবলারের পারফরম্যান্স ত্রিশ পেরোনোর পর কমতে শুরু করে, সেখানে রোনালদো যেন আরও ভয়ংকর হয়ে উঠেছেন। বরং ক্যারিয়ারের ত্রিশের পরের অধ্যায়েই তিনি আগের চেয়ে বেশি গোল করেছেন।

২০১৫ সালের ফেব্রুয়ারিতে ৩০তম জন্মদিনের আগে রোনালদো খেলেছিলেন ৭১৮ ম্যাচ। সে সময় তার গোলসংখ্যা ছিল ৪৬৩—গড়ে প্রতি ১২২ মিনিটে একটি গোল। কিন্তু ৩০ পেরোনোর পর থেকে এখন পর্যন্ত তিনি করেছেন আরও ৪৯৩ গোল। এই কীর্তির মধ্য দিয়ে তিনি স্পর্শ করেছেন ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার রনি রুকের দীর্ঘদিনের রেকর্ড।

ক. স্পোর্ট. সকার. স্ট্যাটিস্টিকস ফাউন্ডেশন (আরএসএসএসএফ)-এর তথ্য অনুযায়ী, ত্রিশের পর সর্বোচ্চ গোলের রেকর্ডটি ৬০ বছরেরও বেশি সময় ধরে এককভাবে ধরে রেখেছিলেন রনি রুক। আল আখদৌদের বিপক্ষে জোড়া গোল করে এবার সেই রেকর্ডে রুকের পাশে বসল রোনালদোর নাম। ত্রিশের পর চারশোর বেশি গোল করা অন্য ফুটবলারদের মধ্যে রয়েছেন রোমারিও ও হোসেফ বিকান, যাদের রেকর্ড রোনালদো অনেক আগেই ছাড়িয়ে গেছেন।

রনি রুক ১৯৪১ সালে ৩০ বছরে পা রাখেন এবং প্রায় দুই দশক পেশাদার ফুটবল চালিয়ে যান। ১৯৬১ সালে ৫০ বছর বয়সে অবসর নেওয়ার আগে তিনি আর্সেনাল, ক্রিস্টাল প্যালেস ও ফুলহ্যামের হয়ে খেলেন। বিশেষ করে ফুলহ্যামের হয়ে তার পারফরম্যান্স ছিল স্মরণীয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ক্লাবটির হয়ে ৮৭ লিগ ম্যাচে করেন ৫৭ গোল। যুদ্ধকালীন সময়ে রয়্যাল এয়ারফোর্সে দায়িত্ব পালন করলেও ফুটবল চালিয়ে যান এবং সে সময় ফুলহ্যামের হয়ে ১৯৯ ম্যাচে করেন অবিশ্বাস্য ২১২ গোল। সব মিলিয়ে ৩০ বছরের পর রুকের গোলসংখ্যা ছিল ৪৯৩—যে রেকর্ডটি এতদিন অক্ষত ছিল।

তবে ফুটবলপ্রেমীদের ধারণা, এই রেকর্ড খুব বেশি দিন যৌথ থাকবে না। হাজারতম গোলের লক্ষ্যে এগিয়ে চলা ক্রিশ্চিয়ানো রোনালদো আগামী মঙ্গলবার বছরের শেষ ম্যাচে আল ইত্তিফাকের বিপক্ষে মাঠে নেমে সেই রেকর্ড এককভাবে নিজের করে নেওয়ার চেষ্টা করবেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রুকের ৬৫ বছরের রেকর্ডে পাশে বসল রোনালদোর নাম

Update Time : ১০:১১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫