সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাংলাদেশিদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে স্বাধীন ভূখণ্ডের দিকে চোখ তুলে তাকাতে পারবেন না’: পশ্চিমবঙ্গের মন্ত্রীকে আইনমন্ত্রীর হুঁশিয়ারি

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৪:৪৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / ৭৬ Time View
কামান্না গণহত্যা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের হুমকি মেনে নেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকির প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, বাংলাদেশের মানুষের শরীরে এক বিন্দু রক্ত থাকতে দেশের স্বাধীন ভূখণ্ডের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কামান্নায় ঐতিহাসিক কামান্না গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দিয়ে আলোচনায় আসেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী অর্জুন সিং। তাঁর বক্তব্যের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের একটি রাজ্যের একজন মন্ত্রী বাংলাদেশের একাংশ দখলের কথা বলেছেন। ২৭ শহীদের কবরের সামনে দাঁড়িয়ে তিনি স্পষ্ট করে বলতে চান, বাংলাদেশের মানুষের শরীরে এক বিন্দু রক্ত থাকতে এই স্বাধীন ভূখণ্ডের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না।

মন্ত্রী আরও বলেন, রাজনৈতিক ক্ষমতা ও ব্যক্তিস্বার্থের জন্য একটি পক্ষ দেশে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। গোপালগঞ্জের সাধারণ মানুষ এসব কর্মকাণ্ড সমর্থন করে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করেন, পলাতক ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সাধারণ মানুষকে জিম্মি করে বিভিন্ন ধরনের অপতৎপরতা চালাচ্ছে। এসব অপরাধের বিষয়ে সরকার অবগত রয়েছে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন আইনমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. কামালুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ এবং শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং সম্প্রতি ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়ে বিতর্কের জন্ম দেন। তাঁর ওই বক্তব্য ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রেক্ষাপটে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘বাংলাদেশিদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে স্বাধীন ভূখণ্ডের দিকে চোখ তুলে তাকাতে পারবেন না’: পশ্চিমবঙ্গের মন্ত্রীকে আইনমন্ত্রীর হুঁশিয়ারি

Update Time : ০৪:৪৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬