মজলুমের পক্ষে আমাদের অবস্থান স্পষ্ট, বিভ্রান্তির সুযোগ নেই: জামায়াত আমির
- Update Time : ০৪:৪৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / ৬০ Time View

ধর্ম, জাতি, দেশ কিংবা ভাষার পরিচয় নয়, বরং কেউ নির্যাতিত কি না, সেটিই বিবেচনার বিষয়—এমন মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেছেন, মহান আল্লাহর দেওয়া বিবেক ও নৈতিকতার নির্দেশনা অনুযায়ী, পৃথিবীর যেখানেই জুলুম ও নির্যাতনের ঘটনা ঘটবে, সেখানেই মজলুমের পক্ষে থাকবে তাঁদের অবস্থান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির।
পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, কোনো ব্যক্তি কোন দেশের নাগরিক, কোন ধর্মের অনুসারী কিংবা তাঁর মাতৃভাষা কী—এসব বিষয় মজলুমের পক্ষে অবস্থান নেওয়ার ক্ষেত্রে বিবেচ্য নয়। মূল বিবেচ্য বিষয় হলো, তিনি কিংবা তাঁরা নির্যাতিত ও নিপীড়িত কি না।
তিনি আরও উল্লেখ করেন, মজলুমের পরিচয়ই তাঁর পাশে দাঁড়ানোর জন্য যথেষ্ট। অন্যায়, অবিচার ও নির্যাতনের শিকার মানুষের পক্ষে তাঁদের অবস্থান সুস্পষ্ট।
জামায়াত আমির বলেন, মজলুমের পক্ষে তাঁদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। জুলুমের বিরুদ্ধে এবং নির্যাতিত মানুষের ন্যায়বিচারের পক্ষে তাঁদের অবস্থান সব সময়ই স্পষ্ট।






















