সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফজলুর রহমানের আওয়ামী লীগপ্রীতি ‘পরকীয়ার’ মতো: শামসুজ্জামান দুদু

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৪:৩৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / ৪৫ Time View
শামসুজ্জামান দুদু-ফজলুর রহমান

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান আওয়ামী লীগকে মনপ্রাণ দিয়ে ভালোবাসতে চাইলে বা দলটি নিয়ে কথা বলতে চাইলে তাতে বাধা নেই। তবে বিএনপির সঙ্গে থেকে আওয়ামী লীগের প্রতি এমন ভালোবাসা প্রকাশ করাকে ‘পরকীয়া’র সঙ্গে তুলনা করেছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে ফজলুর রহমানকে ইঙ্গিত করে এসব মন্তব্য করেন বিএনপির এই নেতা।

শামসুজ্জামান দুদু বলেন, ফজলুর রহমান আওয়ামী লীগকে ভালোবাসতে চান এবং দলটি নিয়ে কথা বলতে আগ্রহী—এটি তাঁর ব্যক্তিগত বিষয়। তবে বিএনপির সুযোগ-সুবিধা ও অর্জনের অংশীদার হয়ে অন্য দলের সাফল্যের প্রশংসা করা সমীচীন নয়।

তিনি আরও বলেন, ‘খাই-দাই, অর্জন করি বিএনপির, আর অন্যেরটা আমি সাফল্য হিসেবে গাই—এটা তো ঠিক হবে না।’ তাঁর অভিযোগ, ফজলুর রহমান প্রায়ই নানা ধরনের বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেন।

ফজলুর রহমানের রাজনৈতিক অতীতের প্রসঙ্গ টেনে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, তিনি একসময় ছাত্রলীগ ও বাকশালের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এমনকি আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়েও দায়িত্ব পালন করেছেন বলে উল্লেখ করেন দুদু।

ফজলুর রহমানের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে দুদু বলেন, তিনি শুধু আওয়ামী লীগ নয়, সাধারণ মানুষের বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন। তবে তাঁর মতে, এসব বক্তব্য জাতীয় রাজনীতিতে তেমন গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে না।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ফজলুর রহমানের আওয়ামী লীগপ্রীতি ‘পরকীয়ার’ মতো: শামসুজ্জামান দুদু

Update Time : ০৪:৩৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬