সময়: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, ১৬ ডিসেম্বরের সময়সীমা ঘোষণা

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৪:২৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • / ৪৪ Time View
ভারতের পশ্চিমবঙ্গের পরিবহন ও শ্রম মন্ত্রী অর্জুন সিং। ছবি: সংগৃহীত

বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশকে নিয়ন্ত্রণে নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেছেন, বাংলাদেশে হিন্দুদের হত্যার প্রতিশোধ নেওয়া হবে। তবে তাঁর এই বক্তব্যের সঙ্গে একমত নন পশ্চিমবঙ্গের অন্য মন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতারা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার কাঁকিনাড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিতর্কিত এই মন্তব্য করেন অর্জুন সিং।

তিনি বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নেব। অনেক হয়েছে, ওদের আর কোনো অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, আমরা নিশ্চিতভাবেই তার প্রতিশোধ নেব। এ নিয়ে কোনো সন্দেহ নেই।’

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য বাংলাদেশে প্রত্যাবর্তন নিয়ে আলোচনার মধ্যেই অর্জুন সিংয়ের এই বক্তব্য সামনে আসে। তবে তাঁর মন্তব্যকে পশ্চিমবঙ্গের অন্য রাজনৈতিক নেতারা সমর্থন করেননি। বরং তাঁরা বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং ভারতের কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্রনীতির আওতাভুক্ত বলে উল্লেখ করেছেন।

পশ্চিমবঙ্গের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ বলেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। এটি দেশটির অভ্যন্তরীণ বিষয়। তবে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের প্রতি তাঁর আহ্বান, পারস্পরিক সংঘাতের পরিবর্তে দেশের জনগণের ভবিষ্যৎ এবং অর্থনৈতিক উন্নয়নের দিকে মনোযোগ দেওয়া উচিত।

তিনি আরও বলেন, বাংলাদেশে অস্থিরতা ও উত্তেজনা বাড়লে তার প্রভাব পশ্চিমবঙ্গেও পড়বে। প্রতিবেশী দেশের পরিস্থিতি নিয়ে সেখানকার মানুষ উদ্বিগ্ন হন। একই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের প্রভাব ভারতের অর্থনীতিতেও পড়তে পারে। তাই বাংলাদেশে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসুক, সেটিই তাঁরা প্রত্যাশা করেন।

অন্যদিকে, পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বিষয়টিকে আন্তর্জাতিক সম্পর্কের ইস্যু হিসেবে উল্লেখ করে এ নিয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলাদেশ একটি পৃথক রাষ্ট্র। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় বক্তব্য দেবে। শেখ হাসিনা কিংবা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের আলাদা করে কিছু বলার নেই। শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়েও পশ্চিমবঙ্গের কোনো ভূমিকা নেই। এটি সম্পূর্ণ আন্তর্জাতিক বিষয়।

একই অবস্থান জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর মতে, বাংলাদেশ-সংক্রান্ত বিষয়টি ভারতের পররাষ্ট্রনীতির অংশ। এ বিষয়ে বক্তব্য দেওয়ার দায়িত্ব ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় নেতৃত্বের।

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে আলোচনা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মধ্যে অর্জুন সিংয়ের এমন বক্তব্য নতুন করে বিতর্ক তৈরি করেছে। বিশেষ করে প্রতিবেশী একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার হুমকি হিসেবে তাঁর মন্তব্যকে ঘিরে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আলোচনা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে পশ্চিমবঙ্গের অন্যান্য নেতাদের বক্তব্যে স্পষ্ট, অর্জুন সিংয়ের মন্তব্যকে রাজ্য সরকারের কিংবা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে দেখা যাচ্ছে না। বাংলাদেশের বিষয়ে ভারতের সরকারি অবস্থান জানতে এখন কেন্দ্রীয় সরকারের বক্তব্যের দিকেই নজর থাকবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, ১৬ ডিসেম্বরের সময়সীমা ঘোষণা

Update Time : ০৪:২৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬