সময়: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা গণহত্যার রায় মানবে না মিয়ানমার, জান্তা প্রধানের ঘোষণা

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৫:০০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / ৪৫ Time View
মিয়ানমার প্রেসিডেন্ট মিন অং হ্লাইং

আইসিজের নির্দেশনার ‘অনুপযুক্ত’ অংশ প্রত্যাখ্যানের হুঁশিয়ারি মিন অং হ্লাইংয়ের, আন্তর্জাতিক চাপ বাড়ার আশঙ্কা

রোহিঙ্গা গণহত্যার দায়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায়ের সব নির্দেশনা মেনে চলবে না মিয়ানমার। আদালতের যেসব নির্দেশনা দেশটির কাছে ‘অনুপযুক্ত’ মনে হবে, সেগুলো বাস্তবায়ন করা হবে না বলে জানিয়েছেন মিয়ানমারের জান্তাপ্রধান থেকে প্রেসিডেন্ট হওয়া মিন অং হ্লাইং।

গত সপ্তাহে রোহিঙ্গা গণহত্যা নিয়ে আইসিজের ঐতিহাসিক রায় ঘোষণার পর বুধবার প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানান তিনি। এক বৈঠকে মিন অং হ্লাইং বলেন, দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে মিয়ানমার প্রয়োজনীয় ও উপযুক্ত পদক্ষেপ নেবে। তবে যেসব নির্দেশনা তাদের কাছে গ্রহণযোগ্য বা উপযুক্ত মনে হবে না, সেগুলো মানার বাধ্যবাধকতা তারা স্বীকার করবে না।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। তবে আইসিজের রায়ের ঠিক কোন কোন অংশকে মিয়ানমার অনুপযুক্ত মনে করছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি জান্তাপ্রধান।

রোহিঙ্গা গণহত্যায় আইসিজের ঐতিহাসিক রায়

গত সপ্তাহে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সামরিক অভিযানের ঘটনায় গণহত্যার দায় নির্ধারণ করে ঐতিহাসিক রায় দেয়। ১৯৪৮ সালের গণহত্যা সনদের অধীনে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে আদালতের এ ধরনের রায় আন্তর্জাতিক বিচারব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, ওই সামরিক অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়। প্রাণ বাঁচাতে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। সব মিলিয়ে প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা ওই অভিযানের প্রত্যক্ষ বা পরোক্ষ শিকার হয়েছিল। বিচারকদের ৯-৬ ভোটে রায়টি গৃহীত হয়।

গাম্বিয়ার করা মামলায় রায়

২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে মামলা করে। গাম্বিয়ার অভিযোগ ছিল, রাখাইনে রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হত্যা, নির্যাতন ও অন্যান্য অপরাধ সংঘটিত হয়েছে।

তবে মিয়ানমার শুরু থেকেই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির দাবি, ২০১৭ সালে রাখাইনে সেনাবাহিনীর অভিযান ছিল সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে পরিচালিত নিরাপত্তা অভিযান।

ক্ষতিপূরণ ও জবাবদিহির নির্দেশ আইসিজের

আদালত মিয়ানমারকে গণহত্যা সনদের অধীনে আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণ, অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের তদন্ত ও বিচারের আওতায় আনা এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে।

এ ছাড়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, পরিবারগুলোর পুনর্মিলন এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়েও নির্দেশনা রয়েছে। ক্ষতিপূরণের পরিমাণ ও বাস্তবায়নের পদ্ধতি পরবর্তী সময়ে নির্ধারণ করবে আদালত।

আইসিজের রায় চূড়ান্ত ও আইনগতভাবে বাধ্যতামূলক। এ রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে আদালতের নিজস্ব কোনো কার্যকর প্রয়োগকারী বাহিনী না থাকায় রায় বাস্তবায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

আন্তর্জাতিক চাপ ও মিয়ানমারের ভবিষ্যৎ

রোহিঙ্গা জনগোষ্ঠী ও বিভিন্ন মানবাধিকার সংগঠন আইসিজের রায়কে ন্যায়বিচারের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে। অন্যদিকে যুক্তরাজ্য মিয়ানমারের সামরিক বাহিনীর কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত মিয়ানমার। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপের মধ্যেও দেশটি বিশ্বসম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে।

এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বিচার আদালতের গণহত্যার রায় পুরোপুরি মেনে চলতে অস্বীকৃতি জানানো মিয়ানমারের জন্য নতুন কূটনৈতিক ও আন্তর্জাতিক চাপ তৈরি করতে পারে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ন্যায়বিচার, নিরাপদ প্রত্যাবাসন ও ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

সূত্র: বিবিসি, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রোহিঙ্গা গণহত্যার রায় মানবে না মিয়ানমার, জান্তা প্রধানের ঘোষণা

Update Time : ০৫:০০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬