সময়: সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এক পরিবারে দুই এমপির নীতি না থাকায় আমিরের স্ত্রীকে মনোনয়ন দেওয়া হয়নি: হামিদুর রহমান আযাদ

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৫:৪৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / ১৫২ Time View

এক পরিবার থেকে দুইজন সংসদ সদস্য না রাখার নীতিগত অবস্থানের কারণে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্ত্রীকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হয়নি বলে জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১–দলীয় নির্বাচনী জোটের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হামিদুর রহমান আযাদ বলেন, অতীতে জামায়াতের আমিরের স্ত্রী সংসদ সদস্য থাকলেও বর্তমান সিদ্ধান্ত সম্পূর্ণ নীতিগত। তিনি বলেন, ‘আমাদের মূলনীতি হলো—এক পরিবারে দুইজন সংসদ সদস্য নয়। অতীতেও আমরা এটি অনুসরণ করেছি, এবারও তার ব্যতিক্রম হয়নি।’

তিনি আরও জানান, জামায়াতের নারী শাখায় দেশ পরিচালনার মতো যোগ্য নারীর অভাব নেই। তবে শুধুমাত্র যোগ্যতার প্রশ্ন নয়, বরং নীতিগত সিদ্ধান্তের ভিত্তিতেই এক পরিবার থেকে একাধিক সদস্যকে মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিবর্তে শহীদ পরিবারের একজন সদস্যকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

উল্লেখ্য, অষ্টম জাতীয় সংসদে জামায়াত আমিরের স্ত্রী আমেনা বেগম সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, তাদের জোট থেকে নির্বাচিত প্রতিনিধিরা সংসদে গিয়ে জনকল্যাণ ও দেশের স্বার্থে কাজ করবেন এবং সরকারের যেকোনো জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে গঠনমূলক ভূমিকা রাখবেন।

তিনি আরও বলেন, প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশাজীবী ও অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়েছে, যাতে সংসদে কার্যকর ও বাস্তবমুখী ভূমিকা রাখা যায়।

এছাড়া এনসিপির প্রার্থী মনিরা শারমিনের প্রার্থিতা নিয়ে ওঠা প্রশ্ন প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারি চাকরি ছাড়ার বিষয়টি তার মনোনয়ন বাতিলের কারণ হবে না।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এক পরিবারে দুই এমপির নীতি না থাকায় আমিরের স্ত্রীকে মনোনয়ন দেওয়া হয়নি: হামিদুর রহমান আযাদ

Update Time : ০৫:৪৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬