দুই মাস পূর্তিতে সরকারের সংবাদ সম্মেলন আজ
- Update Time : ১০:৪৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / ১৬৬ Time View

সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে আজ একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়-এর করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা।
জানা গেছে, সংবাদ সম্মেলনে সরকারের গত দুই মাসের কার্যক্রম, অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হবে। পাশাপাশি দেশের চলমান বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতেও বক্তব্য আসতে পারে।
সংবাদ সম্মেলনে অংশগ্রহণের জন্য সাংবাদিকদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে বলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।




















