সময়: সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

“যে যায় লঙ্কায় সেই হয় রাবণ”—বিএনপির বিরুদ্ধে তীব্র সমালোচনা নাহিদ ইসলামের

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৫:৫৭:৫১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
  • / ১৫০ Time View

বিএনপিকে ‘রাবণ’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, ক্ষমতার স্বাদ পাওয়ার পর বিএনপি জনগণের ত্যাগ ও রক্তের কথা ভুলে গেছে।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান-এ জামায়াতে ইসলামীর শ্রমিক সংগঠনের এক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “কথায় আছে—যে যায় লঙ্কায়, সে-ই হয় রাবণ। তারা আজকে রাবণ হয়ে গিয়েছে। ক্ষমতার স্বাদ পেয়ে তারা জনগণের রক্তের কথা ভুলে গেছে।” তিনি আরও অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় এসে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং গণতান্ত্রিক প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

বর্তমান সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে তিনি বলেন, এই সরকারের কাছে জনগণের আর কোনো প্রত্যাশা নেই। তিনি দাবি করেন, নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের প্রকৃত প্রতিফলন ঘটেনি এবং গুরুত্বপূর্ণ সংস্কারমূলক উদ্যোগ—যেমন মানবাধিকার, পুলিশ সংস্কার ও বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত অধ্যাদেশ—বাস্তবায়ন করা হয়নি।

তিনি সতর্ক করে বলেন, যারা রাজনীতিতে প্রতিশ্রুতি ভঙ্গ করে, তাদের পরিণতি কখনো ভালো হয় না। বর্তমান সরকারকেও সেই পরিণতির মুখোমুখি হতে হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, শুধু সংসদের ভেতর নয়, রাজপথেও আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। গণভোট, জুলাই সনদ এবং শ্রমিক অধিকারের দাবিতে আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

সরকারকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্যের প্রয়োজনীয় মুহূর্তে সরকার সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। তাই প্রধানমন্ত্রীর জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

“যে যায় লঙ্কায় সেই হয় রাবণ”—বিএনপির বিরুদ্ধে তীব্র সমালোচনা নাহিদ ইসলামের

Update Time : ০৫:৫৭:৫১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬