সময়: সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত ব্যাটারি খরচকারী অ্যাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে গুগল

নাবিল বিন বিল্লাল
  • Update Time : ০৫:৩০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / ৩১৪ Time View

অতিরিক্ত ব্যাটারি খরচ করা অ্যাপগুলোর বিরুদ্ধে এবার কঠোর অবস্থান নিয়েছে গুগল। মার্কিন প্রযুক্তি জায়ান্টটি জানিয়েছে, অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্যাটারি অযথা শেষ করে ফেলা অ্যাপগুলোকে শনাক্ত ও নিয়ন্ত্রণের জন্য নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর ফলে ব্যবহারকারীরা জানতে পারবেন কোন অ্যাপগুলো তাদের ফোনের ব্যাটারি দ্রুত ক্ষয় করছে এবং কেন।

সম্প্রতি গুগলের অ্যান্ড্রয়েড ডেভেলপার ব্লগে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, কোম্পানিটি এমন একটি নতুন ‘মেট্রিক’ চালু করছে যা অ্যাপ ডেভেলপারদের নিজেদের অ্যাপের ব্যাটারি ব্যবহারের ধরন বিশ্লেষণ করতে সাহায্য করবে। এই উদ্যোগের মাধ্যমে ডেভেলপারদের আরও দায়িত্বশীল করে তোলা এবং ব্যবহারকারীদের জন্য ব্যাটারি-সাশ্রয়ী অভিজ্ঞতা নিশ্চিত করাই গুগলের লক্ষ্য।

প্রযুক্তি বিষয়ক জনপ্রিয় সাইট এনগ্যাজেট জানায়, এই নতুন নীতিমালা অনুযায়ী কোনো অ্যাপ যদি নিয়মিতভাবে গুগলের ব্যাটারি ব্যবহারের নির্দেশিকা অমান্য করে, তাহলে গুগল প্লে স্টোরে সেই অ্যাপের পাশে সতর্কবার্তা (warning label) প্রদর্শন করবে। নিয়মটি কার্যকর হবে ২০২৬ সালের মার্চ থেকে।

গুগল বলছে, ব্যাটারি দ্রুত শেষ হওয়ার অন্যতম বড় কারণ হলো ওয়েক লক’ (Wake Lock)। এটি এমন একটি প্রক্রিয়া, যেখানে কোনো অ্যাপ ফোনকে ‘স্লিপ মোডে’ যেতে বাধা দেয়, অর্থাৎ স্ক্রিন বন্ধ থাকলেও ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। এই পরিস্থিতিতেই ব্যাটারি দ্রুত শেষ হয়ে যায়।

নতুন মেট্রিক অনুযায়ী, কোনো অ্যাপ যদি ২৪ ঘণ্টার মধ্যে দুই ঘণ্টার বেশি সময় ওয়েক লক ধরে রাখে, তাহলে সেটিকে ‘অতিরিক্ত’ ব্যাটারি ব্যবহারকারী হিসেবে চিহ্নিত করবে গুগল। তবে ব্যতিক্রমও থাকবে— যেমন, অডিও বা ভিডিও প্লেব্যাক, ডেটা সিঙ্ক বা ব্যবহারকারীর সরাসরি উপকারে আসে এমন কার্যক্রমের ক্ষেত্রে এই সীমা প্রযোজ্য হবে না।

যেসব ডেভেলপার এই সমস্যা সমাধান করবেন না, তাদের অ্যাপের পাশে স্পষ্ট সতর্কবার্তা দেওয়া হবে— “এই অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে বেশি কাজ করে, ফলে ব্যাটারি দ্রুত শেষ হতে পারে।” এই সতর্কতা ব্যবহারকারীদের সচেতন করবে এবং অনেকেই ব্যাটারি-খেকো অ্যাপ ইনস্টল করা থেকে বিরত থাকবেন।

আরও কঠোর পদক্ষেপ হিসেবে গুগল কিছু ক্ষেত্রে সমস্যাযুক্ত অ্যাপগুলোকে সার্চ ফলাফল থেকে সীমিত বা বাদ দিতেও পারে, যাতে নতুন ব্যবহারকারীরা এগুলো সহজে খুঁজে না পান।

বিশ্লেষকদের মতে, গুগলের এই উদ্যোগ অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমে শক্তি-দক্ষতা (energy efficiency) বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। এতে ব্যবহারকারীরা তাদের ফোনের ব্যাটারি দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন এবং ডেভেলপারদেরও নিজেদের কোড ও ব্যাকগ্রাউন্ড প্রক্রিয়াগুলো আরও উন্নত করতে উৎসাহিত করবে।

সূত্র: এনগ্যাজেট, অ্যান্ড্রয়েড ডেভেলপার ব্লগ

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নাবিল বিন বিল্লাল

নবিল বিন বিল্লাল একজন বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ এবং বিডিবো নিউজে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে নিবন্ধ লেখক হিসেবে খ্যাতিমান। তিনি তার প্রযুক্তিগত দক্ষতাকে একটি বৃহৎ পাঠকগোষ্ঠীর জন্য জটিল প্রযুক্তিগত ধারণাগুলি সহজভাবে উপস্থাপন করার আগ্রহের সাথে নিপুণভাবে মিশিয়ে দেন। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিস্তৃত অভিজ্ঞতা থাকার ফলে, তিনি টেক কমিউনিটিতে একটি প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হয়েছেন, উদীয়মান প্রবণতাগুলি নিয়ে গভীর বিশ্লেষণ ও অন্তর্দৃষ্টি প্রদান করেন। বিডিবো নিউজে তার নিবন্ধগুলি তার তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে গভীর জ্ঞানের পরিচয় দেয় এবং জটিল বিষয়গুলিকে সহজবোধ্যভাবে প্রকাশ করার ক্ষমতা প্রতিফলিত করে। প্রযুক্তি এবং সাধারণ জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করার জন্য তার অঙ্গীকার তাকে শিল্পের একজন চিন্তাশীল নেতা হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। নবিল বিন বিল্লাল বিজ্ঞান ও প্রযুক্তির ক্রমবর্ধমান জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন, যা তাকে সর্বশেষ উন্নয়ন সম্পর্কে সচেতন থাকার জন্য একটি চাহিদাসম্পন্ন কণ্ঠস্বর করে তুলেছে।

অতিরিক্ত ব্যাটারি খরচকারী অ্যাপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপে গুগল

Update Time : ০৫:৩০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫