সময়: রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চিলির সুন্দরীকে টপকে দ্বিতীয় স্থানে বাংলাদেশের মিথিলা

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৯:৫৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ১৬৩ Time View

থাইল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসর। এতে ১২১টি দেশের সুন্দরীরা অংশ নিচ্ছেন, যার মধ্যে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুটজয়ী তানজিয়া জামান মিথিলা।

‘পিপলস চয়েস’ ক্যাটাগরিতে মিথিলা ইতিমধ্যে চমক দেখিয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পর্যন্ত তিনি ২ লাখ ৮১ হাজারেরও বেশি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তিনি চিলির সুন্দরী ইন্না মলকে পেছনে ফেলেছেন। তালিকার শীর্ষে আছেন ইন্দোনেশিয়ার আহতিসা মানালো। তাকে পেছনে ফেলতে মিথিলার দরকার আরও ২৯ হাজার ভোট।

ভক্তদের উদ্দেশে মিথিলা তার ফেসবুক পোস্টে লিখেছেন, “বাংলাদেশের ১০ লাখ মানুষ যদি প্রতিদিন ১০টা করে ভোট দেয়, তাহলে সাত দিনের মধ্যেই আমরা কোটি ভোট অতিক্রম করতে পারব। ১৮-১৯ কোটি মানুষের দেশে শুধুমাত্র ভোটের অভাবে যদি বাংলাদেশের প্রতিনিধি পিছিয়ে যায়, তা মেনে নেওয়া যায় না।”

ভোট চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। আয়োজক সূত্রে জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যেই ভোটের হিসাব পাল্টে যেতে পারে এবং মিথিলা প্রথম স্থানেও উঠে আসতে পারেন।

পিপলস চয়েস ছাড়াও মিথিলা আরও কয়েকটি ক্যাটাগরিতে দারুণভাবে এগিয়ে আছেন—‘বেস্ট ন্যাশনাল কস্টিউম’-এ প্রথম, ‘মিস কনজেনিয়ালিটি’-তে দ্বিতীয়, ‘বেস্ট ইভিনিং গাউন’-এ দ্বিতীয় এবং ‘বেস্ট স্কিন’-এ তৃতীয় অবস্থানে রয়েছেন।

বর্তমানে তিনি ফুকেটের কার্যক্রম শেষ করে পাতায়ায় অবস্থান করছেন। প্রতিযোগিতায় অংশ নিতে মিথিলা ২ নভেম্বর থাইল্যান্ডে পৌঁছান। বাংলাদেশকে গর্বিত করতে তিনি এখন জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন দৃঢ় মনোবল নিয়ে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চিলির সুন্দরীকে টপকে দ্বিতীয় স্থানে বাংলাদেশের মিথিলা

Update Time : ০৯:৫৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫