সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সিনেমা বানাবেন রায়হান রাফী

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০২:৫৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / ১৩৮ Time View
নির্মাতা রায়হান রাফী

সত্য ঘটনা অবলম্বনে সিনেমা ও ওয়েব ফিল্ম নির্মাণ করে আলোচনায় থাকা নির্মাতা রায়হান রাফী এবার বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন। এর আগে রিফাত-মিন্নি হত্যাকাণ্ড নিয়ে নির্মিত ‘পরাণ’, গাজীপুরের প্রবাসী দম্পতি হত্যাকাণ্ড নিয়ে ‘জানোয়ার’ এবং কদমতলীর ট্রিপল মার্ডার অবলম্বনে ‘ফ্রাইডে’ নির্মাণ করে দর্শকের নজর কাড়েন তিনি।

সম্প্রতি মুক্তি পেয়েছে তার ওটিটি ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’, যা সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত। এই কাজের মাধ্যমে আবারও বাস্তব ঘটনার ওপর নির্মিত কনটেন্ট নিয়ে আলোচনায় আসেন রাফী।

এ প্রসঙ্গে রায়হান রাফী বলেন, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সিনেমা বানানোর ইচ্ছে তার অনেক দিনের। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিদ্রোহে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৭৪ জন সেনা সদস্য নিহত হন। একের পর এক মরদেহ উদ্ধার, গণকবর—সবকিছু মিলিয়ে এটি বাংলাদেশের ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়। তবে ভেতরে ঠিক কী ঘটেছিল, তা এখনও পুরোপুরি পরিষ্কার নয়। পর্যাপ্ত তথ্য পাওয়া গেলে তিনি এ নিয়ে সিনেমা নির্মাণ করতে চান।

তিনি আরও জানান, সত্য ঘটনা নিয়ে কাজ করতে গিয়ে তাকে বারবার নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। ‘অমীমাংসিত’ মুক্তির সময় সেন্সর বোর্ড প্রথমে সিনেমাটি নিষিদ্ধ করেছিল। পরে সরকার পরিবর্তনের পর সেটি মুক্তি পায়।

রাফীর ভাষ্য, সাহস থাকলেই বারবার সত্য ঘটনা অবলম্বনে কাজ করা সম্ভব। তার লক্ষ্য সমাজে যেন একই ধরনের অন্যায় আর না ঘটে—সে বিষয়ে মানুষকে সচেতন করা।

বর্তমানে তিনি ব্যস্ত আছেন তার প্রযোজিত নতুন সিনেমা ‘প্রেশার কুকার’ নিয়ে। চারটি গল্প নিয়ে নির্মিত এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি। সিনেমাটি রোজার ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া ভৌতিক ঘরানার সিনেমা ‘আন্ধার’-এর শুটিং শেষ হয়েছে, যা চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সিনেমা বানাবেন রায়হান রাফী

Update Time : ০২:৫৩:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬