সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছিলেন ব্যক্তিগত সহকারী, হয়ে গেলেন স্ত্রী

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৮:৫৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / ১৩৬ Time View

বেনারসের ঘাটে সাত পাকে বাঁধা পড়ার ছবি ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে। অভিনেতা হিরণের সঙ্গে হৃতিকা গিরির বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে। আর সেই সঙ্গে উঠে আসে প্রশ্ন—কে এই হৃতিকা গিরি? তিনি কি ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ, নাকি রাজনীতির সঙ্গে যুক্ত?

খোঁজ নিয়ে জানা গেছে, হৃতিকা গিরি পশ্চিমবঙ্গের মেদিনীপুরের মেয়ে। হিরণের স্ত্রী অনিন্দিতার দাবি অনুযায়ী, হৃতিকার বয়স মাত্র ২১ বছর। তিনি একজন আইনের ছাত্রী ছিলেন এবং আইন বিষয়ে সাম্মানিক স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এখানেই শেষ নয়—যোগব্যায়ামে জাতীয় স্তরে গোল্ড মেডেলও অর্জন করেছেন তিনি।

হৃতিকার ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলেই ভেসে ওঠে নানা ছবি ও ভিডিও। সেখান থেকেই জানা যায়, ২০১৯ এবং ২০২২ সালে তিনি দুটি সৌন্দর্য প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়েছিলেন। পাশাপাশি বেশ কয়েকটি মিউজিক ভিডিওতেও তাকে দেখা গেছে।

হিরণের স্ত্রী অনিন্দিতা জানান, তিনি হৃতিকাকে জানতেন হিরণের পার্সোনাল অ্যাসিস্টেন্ট বা ব্যক্তিগত সহকারী হিসেবেই। তবে টলিপাড়ার গুঞ্জন বলছে, হৃতিকা নাকি টলিউডের এক জনপ্রিয় ও হ্যান্ডসাম অভিনেতার সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্কেও ছিলেন, যার ছবি গত বছর দুর্গাপুজোয় মুক্তি পেয়েছিল।

প্রসঙ্গত, হিরণের দ্বিতীয় বিয়ের ছবি সামনে আসতেই বিস্ফোরক মন্তব্য করেন তার স্ত্রী অনিন্দিতা। তিনি বলেন, “আমাদের বিয়ের বয়স ২৫ বছর। এখনো ডিভোর্স হয়নি। আমার ও আমার মেয়ের ওপর খুব অত্যাচার হয়েছে। এতদিন কিছু বলিনি, কারণ আমার মেয়েরও একটা ক্যারিয়ার আছে—তা নষ্ট করতে চাইনি।”

তিনি আরও বলেন, “এখন আর বলার কিছু নেই। সবাই তো সবকিছু নিজের চোখেই দেখছে। ইনস্টাগ্রাম থেকে বিয়ের ছবি পোস্ট করেছে, অথচ কোনোদিন নিজের মেয়ের একটা ছবিও পোস্ট করেনি। এর থেকেই বোঝা যায়, হিরণ কতটা খারাপ মানুষ হতে পারে। বলার মতো কোনো ভাষা আমার নেই।”

হিরণ–হৃতিকার বিয়ে ঘিরে এই মুহূর্তে টলিপাড়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা ও বিতর্ক চলছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ছিলেন ব্যক্তিগত সহকারী, হয়ে গেলেন স্ত্রী

Update Time : ০৮:৫৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬