সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

“যা রটবে তা সব সময় বিশ্বাস করবেন না”— ঐশ্বরিয়া রাই

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১১:০২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / ১১৫ Time View

বলিউড সুপারস্টার ঐশ্বরিয়া রাই বচ্চন ব্যক্তিগত অধিকার ও গোপনীয়তা রক্ষার দাবি জানিয়ে সম্প্রতি আদালতের দ্বারস্থ হয়েছেন। তার বা অমিতাভ বচ্চনের কোনো ছবি বা ভিডিও বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে না—এমনই নির্দেশনা চেয়ে তিনি আবেদন করেন। দিল্লি হাইকোর্ট বচ্চন পরিবারের পক্ষে রায় দিয়ে এই বিষয়ে প্রয়োজনীয় নিষেধাজ্ঞা জারি করে।

এদিকে সোশ্যাল মিডিয়ায় মেয়েকে ঘিরে বাড়তে থাকা গুজব, ভুয়ো অ্যাকাউন্ট ও বিভ্রান্তিকর পোস্ট নিয়ে দীর্ঘদিনের নীরবতা ভাঙলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। আরাধ্যা বচ্চনকে নিয়ে নানা ধরনের মিথ্যা পোস্ট এবং ব্যক্তিগত বিষয় নিয়ে চলমান ‘টানাটানিতে’ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি।

আরাধ্যার নামে অসংখ্য ভুয়ো প্রোফাইল

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়ে ঐশ্বরিয়া স্পষ্ট করে বলেন, তার মেয়ে আরাধ্যা কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই। তবুও আরাধ্যার নামে বিভিন্ন প্ল্যাটফর্মে একাধিক অ্যাকাউন্ট রয়েছে, যেখানে নিয়মিত ছবি, ভিডিও এবং নানা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব অ্যাকাউন্টের সবই ভুয়ো—এ কথা জোর দিয়ে বলেন তিনি।

যা রটবে তা সবসময় বিশ্বাস করবেন না”

এক সাম্প্রতিক অনুষ্ঠানে ঐশ্বরিয়া বলেন, “আরাধ্যার সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাকাউন্ট নেই। যে সব প্রোফাইল রয়েছে, সেগুলো একেবারেই ভুয়ো। আমি জানি আপনারা আমাকে, আমার স্বামী অভিষেককে এবং আমাদের পুরো পরিবারকে ভালোবাসেন। তাই আমাদের নিয়ে আপনাদের আগ্রহ থাকা স্বাভাবিক। কিন্তু যা রটবে তা সবসময় বিশ্বাস করবেন না। আমার মেয়ে সোশ্যাল মিডিয়ায় নেই।”

তার মন্তব্যে পরিষ্কার, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো প্রোফাইল ও গুজবের দ্রুত ছড়িয়ে পড়া নিয়ে তিনি উদ্বিগ্ন।

সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ

ঐশ্বরিয়া আরও বলেন, মানুষের উচিত একটি নির্দিষ্ট সময় পর সোশ্যাল মিডিয়া থেকে দূরত্ব বজায় রাখা। কারণ অতিরিক্ত নির্ভরতা শুধু বিভ্রান্তিই নয়, মানসিক চাপও তৈরি করে। তিনি নিজেও খুব মেপে এবং সীমিতভাবে পোস্ট করেন নিজের পাতায়।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

“যা রটবে তা সব সময় বিশ্বাস করবেন না”— ঐশ্বরিয়া রাই

Update Time : ১১:০২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫