শোবার ঘরে আসতে চাইতেন নায়ক: মল্লিকা শেরাওয়াত
- Update Time : ১০:১৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
- / ২৮৪ Time View

এক সময় বলিউডের শীর্ষ সংবাদে প্রায় প্রতিদিনই ছিলেন অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। তার অভিনীত কিছু দৃশ্য এখনও দর্শকদের মনে টাটকা। বিশেষ করে ইমরান হাশমির সঙ্গে তার গাওয়া উষ্ণ গানগুলো তখনকার সময়ে বেশ জনপ্রিয় ছিল এবং এখনো শ্রোতাদের মধ্যে বেশ পছন্দের।
তবে এত খ্যাতি সত্ত্বেও বর্তমানে মল্লিকাকে বড় পর্দায় খুব একটা দেখা যায় না। যদিও মল্লিকার ভক্তদের জন্য সুখবর হলো, তিনি আবারও সিনেমায় ফিরছেন। দুই দশক পর, ‘ভিকি বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও’ নামে একটি হিন্দি ছবিতে মল্লিকা অভিনয় করছেন। সিনেমাটিতে তিনি আধুনিক এক নারীর চরিত্রে দেখা দেবেন। সম্প্রতি সিনেমাটির ট্রেলার প্রকাশিত হয়েছে এবং ছবিটি ১১ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তার জীবনের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তিনি অভিযোগ করেছেন, বলিউডের এক সহ-অভিনেতা তাকে যৌন হয়রানি করেছিলেন। দুবাইতে একটি ছবির শুটিং চলাকালীন এই ঘটনা ঘটে। সেই ছবিতে একাধিক বড় তারকা ছিলেন।
মল্লিকা বলেন, “দুবাইতে একটি বড় সিনেমার শুটিং করছিলাম। সিনেমায় বেশ কয়েকজন বিখ্যাত তারকা ছিলেন। প্রতিদিন রাত ১২টায় হোটেল কক্ষে এসে আমার দরজায় জোরে কড়া নাড়তেন নায়ক। আমি ভাবতাম দরজাটা হয়তো ভেঙে যাবে। তিনি আমার শোবার ঘরে আসতে চাইতেন, তবে আমি জানতাম, এটা কখনও হতে দেব না। এরপর ওই নায়ক আমার সঙ্গে আর কোনো কাজ করেননি।”
যদিও তিনি ওই অভিনেতার নাম উল্লেখ করেননি, তার বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনরা ধারণা করছেন, মল্লিকা হয়তো ২০০৭ সালের সিনেমা ‘ওয়েলকাম’-এর কথা বলছেন, যেটির শুটিং দুবাইতে হয়েছিল।























