সময়: শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক, ১৭টি সমঝোতা স্মারকে সই

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০২:৫৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • / ৮১ Time View

চীনের সরকারি সফরের শেষ দিনে দেশটির প্রেসিডেন্টসহ শীর্ষ তিন নেতার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয় এবং বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করে।

বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে মোট ১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে ১৩টি দুই দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে, ৩টি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর সঙ্গে এবং একটি সমঝোতা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির মধ্যে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত প্রতিটি বৈঠকেই চীনের নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে চীনের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করেন এবং তাদের ভূয়সী প্রশংসা করেন।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ‘এক চীন নীতি’-তে অটল রয়েছে এবং চীনকে একক রাষ্ট্র হিসেবেই দেখে। তিনি জানান, বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে কোনো আলোচনা হয়নি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি, সুজাউদ্দৌলা সুজন, শাহাদাত হোসেন স্বাধীন এবং সহকারী প্রেস সচিব নাজমুল হক খান।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক, ১৭টি সমঝোতা স্মারকে সই

Update Time : ০২:৫৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬