ব্যাংককে আহত জুলাই যোদ্ধাদের দেখতে হাসপাতালে জামায়াত আমির
- Update Time : ১১:৫৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
- / ১০০ Time View

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের দেখতে গেছেন বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান। শনিবার (৯ মে) সকালে তিনি হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবগত হন।
হাসপাতালে অবস্থানকালে তিনি গুরুতর আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সাহস, আত্মত্যাগ ও সংগ্রামের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে চিকিৎসকদের সঙ্গে আলাপ করে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।
জামায়াত আমির আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন। তিনি বলেন, দেশের সংকটময় সময়ে যারা আত্মত্যাগ করেছেন, জাতি তাদের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
এ সময় চিকিৎসাধীন জুলাই যোদ্ধারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
সফরকালে ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।




















