সময়: সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট বাধ্যতামূলক উপস্থিতি: পরিপত্র জারি

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০২:৫০:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • / ২২২ Time View

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত বাধ্যতামূলকভাবে নিজ নিজ অফিসকক্ষে অবস্থানের নির্দেশ দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সোমবার জারি করা এ পরিপত্রে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এতে বলা হয়, কিছু ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসার পথে দাপ্তরিক বা ব্যক্তিগত বিভিন্ন কাজে সম্পৃক্ত হন। যেমন—সেমিনার, কর্মশালা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অতিথি বক্তা হিসেবে অংশগ্রহণ কিংবা ব্যাংক, হাসপাতাল ও বিদ্যালয়ে যাওয়া। এর ফলে নির্ধারিত সময়ে তাঁরা অফিসে উপস্থিত থাকেন না, যা জনসেবায় বিঘ্ন সৃষ্টি করে।

এ প্রেক্ষাপটে জনসেবা নিশ্চিতকরণ ও দাপ্তরিক কাজে গতি আনার লক্ষ্যে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অবশ্যই নিজ অফিসকক্ষে উপস্থিত থাকতে হবে। একই সঙ্গে দাপ্তরিক অন্যান্য কর্মসূচি এমনভাবে নির্ধারণ করতে হবে, যাতে এ সময়সীমা বিঘ্নিত না হয়।

জারি হওয়া পরিপত্র

পরিপত্রে উল্লেখ করা হয়, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা ২০২৪ অনুযায়ী নির্ধারিত সময়ে অফিসে আসা–যাওয়া বাধ্যতামূলক। এই বিধান বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

যেসব ক্ষেত্রে শিথিলতা থাকবে

পরিপত্র অনুযায়ী, কিছু ক্ষেত্রে এই সময়সীমা প্রযোজ্য হবে না। শিক্ষা বা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও অনুষদ সদস্য—যাঁরা প্রশাসনিক দায়িত্বে নেই—তাঁদের জন্য এ নির্দেশনা কার্যকর হবে না।

এ ছাড়া হাসপাতাল, জেলখানা, সংবাদমাধ্যম বা নিরাপত্তাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রোস্টার ডিউটিতে নিয়োজিত কর্মীদের ক্ষেত্রেও এ নিয়ম প্রযোজ্য নয়। জরুরি গ্রাহকসেবা প্রদানকারী কর্মকর্তা এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও এই নির্দেশনার বাইরে রাখা হয়েছে।

পরিপত্রে আরও বলা হয়, ভিভিআইপি বা ভিআইপি প্রটোকল প্রদান, আকস্মিক বড় দুর্ঘটনা মোকাবিলা, উন্নয়ন সহযোগী বা কূটনৈতিক মিশনের সঙ্গে অতি গুরুত্বপূর্ণ সভা এবং অনুমোদিত সরকারি সফরের ক্ষেত্র ছাড়া কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কর্মস্থল ত্যাগ করা যাবে না।

দাপ্তরিক প্রয়োজন ছাড়া অফিস চলাকালে কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দিয়ে বলা হয়েছে, এ পরিপত্র অবিলম্বে কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট বাধ্যতামূলক উপস্থিতি: পরিপত্র জারি

Update Time : ০২:৫০:৩৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬