সময়: রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ

বিল্লাল হোসেন
  • Update Time : ০৯:৩৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / ১১২ Time View

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর)। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিবারে। দেশের অন্যতম রাজনৈতিক বংশের জ্যেষ্ঠ সন্তান হিসেবে জন্ম নেওয়া তারেক রহমান সাধারণ মানুষের কাছে পরিচিত তারেক জিয়া’ নামে—যেখানে ‘জিয়া’ এসেছে তার পিতা জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত রাজনৈতিক উত্তরাধিকার থেকে।

অল্প বয়সেই রাজনীতিতে হাতেখড়ি

তারেক রহমানের রাজনৈতিক যাত্রা শুরু হয় বগুড়ায়, বাবার গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মাঠ পর্যায়ে। যুব বয়সেই তিনি রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। মাত্র ২২ বছর বয়সে ১৯৮৮ সালে তিনি বগুড়া জেলার গাবতলী থানা বিএনপির নির্বাহী সদস্য নির্বাচিত হন। এটি ছিল তাঁর আনুষ্ঠানিক রাজনৈতিক জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পদ।
২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলের অন্যতম প্রধান নির্বাচনি কৌশলবিদ হিসেবে অংশ নেন। সেই সময় তাঁর জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পায়, বিশেষ করে তরুণ সমাজ ও দলীয় কর্মীদের মধ্যে।

১/১১ সরকার, গ্রেপ্তার নির্যাতন

২০০৭ সালের জানুয়ারির সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। কারাগারে তাকে নানাভাবে নির্যাতনের শিকার হতে হয় বলে বিএনপি ও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থা নাজুক হওয়ায় ২০০৮ সালে তাকে চিকিৎসার জন্য লন্ডনে পাঠানো হয়, যা কার্যত তাঁর দীর্ঘ নির্বাসন জীবনের সূচনা করে।
সেখান থেকেই তিনি বিএনপিকে সাংগঠনিকভাবে পরিচালনা করে আসছেন।

দলের শীর্ষ নেতৃত্বে উত্তরণ

২০১৬ সালের ১৯ মার্চ, বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলে দলের কার্যত নেতৃত্বের দায়িত্ব পড়ে তাঁর কাঁধে। তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দেশব্যাপী দলের রাজনৈতিক কর্মকৌশল, আন্দোলন এবং সাংগঠনিক পুনর্গঠন তত্ত্বাবধান করে আসছেন।

মিথ্যা মামলা রাজনৈতিক প্রতিশোধের অভিযোগ

২০০৭ সালের পর থেকে তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে একের পর এক মামলা দেওয়া হয়। মোট ৮৪টি মামলা তাঁর বিরুদ্ধে দায়ের করা হয়। এর কিছু মামলায় সরকারি প্রভাবে তাকে দণ্ডপ্রাপ্তও দেখানো হয়েছিল।
তবে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর আদালত তাঁর বিরুদ্ধে আনা সকল অভিযোগকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে বাতিল করে। তিনি সব মামলায় খালাস পান এবং বর্তমানে তাঁর নামে কোনো মামলা বিচারাধীন নেই

এই সময়টিতে কার্যত তিনি বাংলাদেশের বিরোধী রাজনীতির মুখপাত্রে পরিণত হন—দলের ভেতরে বাইরে একক নেতৃত্বে প্রতিষ্ঠিত হন।

নির্বাচন সামনে, তারেক রহমানের নেতৃত্বে নতুন প্রস্তুতি

২০২৪ পরবর্তী রাজনৈতিক পুনর্বিন্যাসের মধ্যে বিএনপি আবারও জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। দলটি পুনর্গঠনের পাশাপাশি নতুন রাজনৈতিক কৌশল নির্ধারণ করছে তারেক রহমানের নির্দেশনায়।

জন্মদিনে কোনো উৎসব নয়, দলীয় নির্দেশনা কঠোর

তারেক রহমানের জন্মদিনে বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা হলো—
কোনো কেক কাটা, পোস্টার–ব্যানার লাগানো, আলোচনা সভা বা উৎসব নয়।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দেশের সব ইউনিটকে এই নির্দেশনা কঠোরভাবে মানার আহ্বান জানানো হয়েছে।
দলের যুক্তি—দেশের রাজনৈতিক পরিস্থিতি, চলমান আন্দোলন এবং শহীদ জিয়া পরিবারের কষ্টের সময় বিবেচনায় জন্মদিনে কোনো ধরনের আনুষ্ঠানিকতা বা উৎসব দল উপযুক্ত মনে করছে না।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিল্লাল হোসেন

বিল্লাল হোসেন, একজন প্রজ্ঞাবান পেশাজীবী, যিনি গণিতের ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং ব্যাংকার, অর্থনীতিবিদ, ও মানি লন্ডারিং প্রতিরোধ বিশেষজ্ঞ হিসেবে একটি সমৃদ্ধ ও বহুমুখী ক্যারিয়ার গড়ে তুলেছেন। তার আর্থিক খাতে যাত্রা তাকে নেতৃত্বের ভূমিকায় নিয়ে গেছে, বিশেষ করে সৌদি আরবের আল-রাজি ব্যাংকিং Inc. এবং ব্যাংক-আল-বিলাদে বিদেশী সম্পর্ক ও করেসপন্ডেন্ট মেইন্টেনেন্স অফিসার হিসেবে। প্রথাগত অর্থনীতির গণ্ডির বাইরে, বিল্লাল একজন প্রখ্যাত লেখক ও বিশ্লেষক হিসেবে আবির্ভূত হয়েছেন, বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে মননশীল কলাম ও গবেষণা প্রবন্ধ উপস্থাপন করে। তার দক্ষতা বিস্তৃত বিষয় জুড়ে রয়েছে, যেমন অর্থনীতির জটিলতা, রাজনৈতিক প্রেক্ষাপট, প্রবাসী শ্রমিকদের দুঃখ-কষ্ট, রেমিটেন্স, রিজার্ভ এবং অন্যান্য সম্পর্কিত দিক। বিল্লাল তার লেখায় একটি অনন্য বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে আসেন, যা ব্যাংকিং ক্যারিয়ারে অর্জিত বাস্তব জ্ঞানকে একত্রিত করে একাডেমিক কঠোরতার সাথে। তার প্রবন্ধগুলো শুধুমাত্র জটিল বিষয়গুলির উপর গভীর বোঝাপড়ার প্রতিফলন নয়, বরং পাঠকদের জন্য জ্ঞানপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রদান করে, যা তত্ত্ব ও বাস্তব প্রয়োগের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। বিল্লাল হোসেনের অবদান তার প্রতিশ্রুতি প্রদর্শন করে যে, তিনি আমাদের আন্তঃসংযুক্ত বিশ্বের জটিলতাগুলি উন্মোচন করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটের একটি বিস্তৃত এবং আরও সূক্ষ্ম বোঝাপড়ার দিকে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে।

তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ

Update Time : ০৯:৩৬:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫