সময়: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই শহীদ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

বিল্লাল হোসেন
  • Update Time : ০৭:৪৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • / ৬২ Time View

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:
জুলাই শহীদ দিবস ও শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সুরসম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর মো. মোবারক হোসাইন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর মো. মোবারক হোসাইন।

সভাপতির বক্তব্যে মো. মোবারক হোসাইন বলেন, “২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র, ২৩ বছর বয়সী শহীদ আবু সাঈদের আত্মত্যাগের দৃশ্য শুধু দেশেই নয়, বিশ্ববিবেককেও নাড়া দিয়েছিল। তাঁর শাহাদাত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে আরও বেগবান করে।”

তিনি বর্তমান সরকারের কাছে শহীদ আবু সাঈদ, শহীদ মীর মুগ্ধ, শহীদ ওসমান হাদীসহ জুলাই আন্দোলনে নিহত সকল শহীদের হত্যার দ্রুত বিচার দাবি করেন। একই সঙ্গে আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা এবং নিহত ও আহত পরিবারের পূর্ণ পুনর্বাসনের আহ্বান জানান।

তিনি আরও বলেন, “জুলাইয়ের চেতনা ধারণ করে জাতীয় ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, এনসিপি (NCP) ব্রাহ্মণবাড়িয়া জেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার আমিনুল হক চৌধুরী, জেলা এনডিএফ (NDF) সভাপতি ডা. এম. এ. হানিফ, জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য রাজিবুল হাসান বাপ্পি, অ্যাডভোকেট মনিরুজ্জামান, জেলা শিবির সভাপতি জুলফিকার হায়দর রাফি, ডা. ফরিদ উদ্দিন আহমেদ, সাখাওয়াত হোসাইন, প্রফেসর খলিলুর রহমান, আবু কাউছার, মাঈনুদ্দিন আহমেদ মামুন, প্রফেসর আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আদর্শ ও চেতনাকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tag :

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিল্লাল হোসেন

বিল্লাল হোসেন, একজন প্রজ্ঞাবান পেশাজীবী, যিনি গণিতের ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং ব্যাংকার, অর্থনীতিবিদ, ও মানি লন্ডারিং প্রতিরোধ বিশেষজ্ঞ হিসেবে একটি সমৃদ্ধ ও বহুমুখী ক্যারিয়ার গড়ে তুলেছেন। তার আর্থিক খাতে যাত্রা তাকে নেতৃত্বের ভূমিকায় নিয়ে গেছে, বিশেষ করে সৌদি আরবের আল-রাজি ব্যাংকিং Inc. এবং ব্যাংক-আল-বিলাদে বিদেশী সম্পর্ক ও করেসপন্ডেন্ট মেইন্টেনেন্স অফিসার হিসেবে। প্রথাগত অর্থনীতির গণ্ডির বাইরে, বিল্লাল একজন প্রখ্যাত লেখক ও বিশ্লেষক হিসেবে আবির্ভূত হয়েছেন, বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে মননশীল কলাম ও গবেষণা প্রবন্ধ উপস্থাপন করে। তার দক্ষতা বিস্তৃত বিষয় জুড়ে রয়েছে, যেমন অর্থনীতির জটিলতা, রাজনৈতিক প্রেক্ষাপট, প্রবাসী শ্রমিকদের দুঃখ-কষ্ট, রেমিটেন্স, রিজার্ভ এবং অন্যান্য সম্পর্কিত দিক। বিল্লাল তার লেখায় একটি অনন্য বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে আসেন, যা ব্যাংকিং ক্যারিয়ারে অর্জিত বাস্তব জ্ঞানকে একত্রিত করে একাডেমিক কঠোরতার সাথে। তার প্রবন্ধগুলো শুধুমাত্র জটিল বিষয়গুলির উপর গভীর বোঝাপড়ার প্রতিফলন নয়, বরং পাঠকদের জন্য জ্ঞানপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রদান করে, যা তত্ত্ব ও বাস্তব প্রয়োগের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। বিল্লাল হোসেনের অবদান তার প্রতিশ্রুতি প্রদর্শন করে যে, তিনি আমাদের আন্তঃসংযুক্ত বিশ্বের জটিলতাগুলি উন্মোচন করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটের একটি বিস্তৃত এবং আরও সূক্ষ্ম বোঝাপড়ার দিকে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে।

জুলাই শহীদ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

Update Time : ০৭:৪৩:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬