সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমান: লন্ডনের রাস্তায় এক সাধারণ যাত্রী—জনপ্রিয়তা কুড়াচ্ছে সাদামাটা জীবনযাপন

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১১:২০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / ২১৬ Time View

1754085571 a40eb90d38451fe5936ad904c8177b8d

 বাঁ থেকে : ১. বাসের জন্য অপেক্ষা, ২. বাসে উঠছেন এবং ৩. গন্তব্যে পৌঁছে বাস থেকে নেমেছেন। গতকাল লন্ডনে। ছবি : বিএনপির মিডিয়া সেল

যুক্তরাজ্যে রাজনৈতিক নির্বাসনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিছু নতুন ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়, তিনি লন্ডনের একটি লোকাল বাসস্টপে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছেন—একদম সাধারণ যাত্রীর মতো। পরনে হালকা নীল শার্ট, খাকি প্যান্ট ও পায়ে সাধারণ স্নিকার্স, হাতে মোবাইল ফোন—এই সাদামাটা রূপে ধরা পড়া তারেক রহমানের এই মুহূর্তগুলো নেটিজেনদের মধ্যে বেশ আলোড়ন তুলেছে।

স্থানীয় সময় শুক্রবার সকালে তোলা ছবিগুলিতে দেখা যায়, তিনি শহরের উত্তরে একটি বাসস্টপে লাল বেঞ্চে বসে আছেন, মাথা কিছুটা নিচু, মনোযোগ মোবাইল স্ক্রিনে। বাস আসতেই তিনি অন্যান্য সাধারণ যাত্রীদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে বাসে ওঠেন। এই দৃশ্যটি রাজনৈতিক নেতাদের ‘ভিআইপি প্রটোকল’-এর বাইরে গিয়ে একজন সাধারণ নাগরিকের মতো জীবন যাপনের এক বিরল উদাহরণ হিসেবেই বিবেচিত হচ্ছে।

বিএনপির মিডিয়া সেল থেকে এই ছবিগুলি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ক্যাপশনে বলা হয়—
আগামী দিনের রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে বসবাসকালীন সময়ে কোনো ভিআইপি সুবিধা গ্রহণ না করে একজন সাধারণ মানুষের মতো লোকাল বাসে যাতায়াত করেন। এটি তার বিনয়, সাধারণ জীবনধারা এবং জনগণের সঙ্গে আত্মিক সংযোগের বাস্তব নিদর্শন।

এই পোস্টের পর থেকেই নানান শ্রেণিপেশার মানুষ তার এমন জীবনধারার প্রশংসা করছেন। অনেকেই বলছেন, যেখানে দেশের রাজনীতিবিদরা গাড়ির বহর, নিরাপত্তা বলয়, ও প্রটোকলের আড়ালে নিজেকে সাধারণ মানুষ থেকে দূরে সরিয়ে রাখেন, সেখানে একজন জাতীয় নেতার এই সরল ও মাটির কাছাকাছি অবস্থান রাজনৈতিকভাবে এক শক্তিশালী বার্তা বহন করে।

একজন ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেন, “তারেক রহমান প্রমাণ করলেন, নেতৃত্ব মানে শুধু পদ-পদবি নয়, বরং জনগণের সঙ্গে আত্মিক সম্পর্ক বজায় রাখা।” আরেকজন লিখেছেন, “যিনি জনগণের পাশে থাকতে পারেন, তিনিই জনগণের প্রকৃত প্রতিনিধি হতে পারেন।”

বিশ্লেষকদের মতে, বর্তমান প্রেক্ষাপটে রাজনীতিবিদদের মধ্যে যখন জনবিচ্ছিন্নতা ও বিলাসিতার অভিযোগ প্রবল, তখন তারেক রহমানের এমন আচরণ বিএনপির জন্য রাজনৈতিকভাবে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে তরুণ প্রজন্ম, যারা রাজনীতিতে স্বচ্ছতা ও দায়িত্বশীলতার প্রত্যাশা করে, তাদের দৃষ্টিভঙ্গিতে এর তাৎপর্য অনেক।

এই ঘটনার মাধ্যমে তারেক রহমান যেন আরও একবার মনে করিয়ে দিলেন—নেতৃত্ব মানেই ক্ষমতার অপব্যবহার নয়, বরং মানুষকে সঙ্গে নিয়ে তাদের কষ্ট ও বাস্তবতার অংশ হওয়া।

এটি একদিকে যেমন নেতার ব্যক্তিত্বের বিনয়ী রূপ তুলে ধরছে, অন্যদিকে রাজনীতিকে সাধারণ মানুষের কাছে আরও মানবিক ও গ্রহণযোগ্য করে তুলতে সহায়ক ভূমিকা রাখছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তারেক রহমান: লন্ডনের রাস্তায় এক সাধারণ যাত্রী—জনপ্রিয়তা কুড়াচ্ছে সাদামাটা জীবনযাপন

Update Time : ১১:২০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫