Advertisement
সময়: শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ৮১.৯২% শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৭:১৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ৫৩ Time View
ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের বিপুলসংখ্যক শেয়ার নিয়ে এস আলম-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকানা ও নিয়ন্ত্রণের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ব্যাংকটির এস আলম-সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা মোট ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা এক আবেদনের শুনানি শেষে বিচারপতি কে এম কামরুল কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আইনজীবী শিশির মনির জানান, এ বিষয়ে আদালতের আদেশের লিখিত অনুলিপি এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রকাশিত হয়েছে।

আদালতে করা আবেদনে বলা হয়, প্রচলিত আইন ও ব্যাংকিং বিধিবিধান অনুযায়ী একই ব্যক্তি, পরিবার বা সংশ্লিষ্ট কোনো গ্রুপের হাতে একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার থাকার সুযোগ নেই। কিন্তু ইসলামী ব্যাংকের ক্ষেত্রে এস আলম-সংশ্লিষ্ট ২৪টি কোম্পানি প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হয়ে সম্মিলিতভাবে ব্যাংকটির ৮১.৯২ শতাংশ শেয়ার ধারণ করছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনে আরও দাবি করা হয়, বিপুল পরিমাণ শেয়ার একটি নির্দিষ্ট ব্যবসায়িক গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর হাতে থাকায় ব্যাংকটির মালিকানা কাঠামো ও নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট শেয়ারগুলো ফ্রিজ করার জন্য আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়।

এর আগে গত বছরও ইসলামী ব্যাংককে ঘিরে এস আলম-সংশ্লিষ্ট ২৪টি প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার, পরিচালক কয়েকজন ব্যক্তির ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই আদেশে সংশ্লিষ্ট শেয়ারহোল্ডার ও পরিচালকদের আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

সর্বশেষ শেয়ার ফ্রিজের নির্দেশকে ইসলামী ব্যাংকের মালিকানা ও শেয়ার কাঠামো নিয়ে চলমান আইনি প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আদালতের এ নির্দেশের ফলে সংশ্লিষ্ট শেয়ারগুলোর লেনদেন বা হস্তান্তরের ক্ষেত্রে নতুন করে আইনি সীমাবদ্ধতা তৈরি হবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ৮১.৯২% শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

Update Time : ০৭:১৪:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬