সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ শাহী চাঁদাবাজ, বিএনপি ছ্যাঁচড়া চাঁদাবাজ: ফয়জুল করীম

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১০:৫৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • / ১৬৮ Time View

630a65c91a186bf2aa2a5d228b886c12 687cf370864de

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

আওয়ামী লীগকে ‘শাহী চাঁদাবাজ’ এবং বিএনপিকে ‘ছ্যাঁচড়া চাঁদাবাজ’ বলে আখ্যা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেন, “এই দুই দলই দেশকে চাঁদাবাজির রাজ্যে পরিণত করেছে। একজন রাজকীয় কায়দায় লুটপাট করে, আরেকজন পাড়া-মহল্লায় গিয়ে টেম্পোস্ট্যান্ড আর দোকানে দোকানে হাত পাতে। তাদের কর্মকাণ্ডে দেশের অর্থনীতি, রাজনীতি এবং সামাজিক শৃঙ্খলা চরমভাবে ক্ষতিগ্রস্ত।”

রোববার (২০ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের আয়োজিত এক জনসভায় তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, “আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। এমন একটি রাষ্ট্র যেখানে জনগণ সম্মান নিয়ে বাঁচতে পারবে, আর ইসলাম হবে রাষ্ট্রের মূল ভিত্তি।”

জাতীয়তা নয়, আদর্শই পার্থক্য: ভারত প্রসঙ্গে সতর্ক বার্তা

ফয়জুল করীম ভারত-বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি নিয়ে মন্তব্য করে বলেন, “কাঁটাতারের বেড়া বড় পার্থক্য নয়, মূল পার্থক্য আদর্শ ও নীতির। বাংলাদেশ মুসলমানদের দেশ। ইসলাম যদি নষ্ট হয়, ধ্বংস হয়, তাহলে কিছু চাটুকার ও দালালের মাধ্যমে এই দেশ একদিন ভারত গিলে ফেলবে।”

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “কাশ্মীর, হায়দরাবাদ একসময় স্বাধীন ছিল, এখন ভারতের দখলে। বাংলাদেশকেও সেই পথে নেওয়ার ষড়যন্ত্র চলছে। ভারতের নতুন মানচিত্রে বাংলাদেশের ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করে যে পরিকল্পনা করা হয়েছে, তা নিছক ভুল নয়—বরং গভীর ষড়যন্ত্রের অংশ। তাই সময় এসেছে সতর্ক হওয়ার, প্রতিরোধ গড়ে তোলার।”

দুই নম্বর নেতার কাছে এক নম্বর দেশ নয়‘—হাতপাখার ডাক

বর্তমান ও সাবেক দুই বৃহৎ দলকে ইঙ্গিত করে তিনি বলেন, “দুই নম্বর নেতাদের হাতে দেশ কখনো এক নম্বর হতে পারে না। আপনারা বহুবার ধানের শীষ, নৌকা, এমনকি লাঙলও পরীক্ষা করেছেন। কিন্তু তারা প্রত্যেকবারই ব্যর্থ হয়েছে। আসুন একবার ‘হাতপাখা’কে সুযোগ দিন।”

তিনি বলেন, “আমরা একবার পরীক্ষা দিয়ে ফেল করলেও আর জীবনে পরীক্ষার হলে যাব না। কিন্তু তারা বারবার ব্যর্থ হয়েও ক্ষমতায় যাওয়ার সুযোগ পাচ্ছে। এটা দেশের জনগণের জন্য চরম অবিচার। একটি আদর্শিক দল হিসেবে ইসলামী আন্দোলনই পারে ন্যায়ের ভিত্তিতে দেশ গঠন করতে।”

সমাবেশে নেতৃত্বস্থানীয় নেতাদের উপস্থিতি

ইসলামী যুব আন্দোলনের কিশোরগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমাদ সাকি, ইসলামী আন্দোলনের ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ ইহতেশাম বিল্লাহ আজিজ প্রমুখ।

সমাবেশে বক্তারা দেশের রাজনৈতিক দুর্বৃত্তায়ন, অর্থনৈতিক বৈষম্য, ও ইসলামী মূল্যবোধের অবক্ষয়ের বিরুদ্ধে সংগ্রামের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আওয়ামী লীগ শাহী চাঁদাবাজ, বিএনপি ছ্যাঁচড়া চাঁদাবাজ: ফয়জুল করীম

Update Time : ১০:৫৫:০৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫