সময়: সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৮:০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / ১০৬ Time View
আজ সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : পিআইডি

সশস্ত্র বাহিনী দিবসে জাতীয় ঐক্যের আহ্বান, প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়ন ও ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র‌্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা

দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনী ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় ঐক্যবদ্ধ থাকলে কোনো শক্তিই বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার পাশাপাশি বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি বিনষ্ট করার ষড়যন্ত্র হয়েছে। তবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সশস্ত্র বাহিনী সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের প্রয়োজন

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব এবং ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানসহ দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ঐতিহাসিক ঘটনাপ্রবাহে সশস্ত্র বাহিনী দেশ ও জনগণের পক্ষে ভূমিকা রেখেছে।

তিনি বলেন, ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করেছেন। একইভাবে ২০২৪ সালে ছাত্র-জনতা রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষায় আত্মত্যাগ করেছেন।

শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে দুটি প্রধান দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। প্রথমত, যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। দ্বিতীয়ত, শহীদদের প্রত্যাশিত নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা।

মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই সশস্ত্র বাহিনীর যাত্রা

সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই সশস্ত্র বাহিনীর যাত্রা শুরু। ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও পাল্টা আক্রমণ গড়ে তোলে। সেই ঐতিহাসিক স্মৃতিকে ধারণ করেই প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর বর্বরোচিত হামলার পর চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তৎকালীন উপ-অধিনায়ক মেজর জিয়াউর রহমান ‘উই রিভোল্ট’ ঘোষণা করে সশস্ত্র প্রতিরোধে অংশ নেন।

জিয়াউর রহমানের লেখা বিভিন্ন নিবন্ধের উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২৬ মার্চ রাত ২টা ১৫ মিনিটে তিনি সেনাবাহিনীর কর্মকর্তা, জেসিও ও সৈনিকদের সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হওয়ার নির্দেশ দেন। পরদিন ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পুনরায় প্রচার করেন।

পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরলেন প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীকে একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্মান ও গৌরবের প্রতীক হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন এবং দেশের সার্বভৌমত্ব দুর্বল করার ষড়যন্ত্র হয়েছে।

তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা রুখে দিয়েছিল। কিন্তু ষড়যন্ত্রকারীরা থেমে থাকেনি। ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নির্বিচারে সেনা হত্যাকাণ্ড সংঘটিত হয়। ওই ঘটনার পর বাংলাদেশকে যে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে, তা দেশবাসীর জানা।

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গঠনের পরিকল্পনা

সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, শক্তিশালী ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রকে নিরাপদ ও শক্তিশালী করতে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতেও সরকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে।

তিনি বলেন, সেনা, নৌ ও বিমান বাহিনীর পৃথক সক্ষমতা তখনই পূর্ণতা পায়, যখন সেগুলো একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হয়ে ওঠে। এ লক্ষ্যেই সরকার ইতোমধ্যে নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করেছে।

বর্তমান বিশ্বের নিরাপত্তা কৌশল ক্রমেই বহুমাত্রিক ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে উল্লেখ করে তিনি বলেন, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ড্রোন প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির মতো আধুনিক সক্ষমতা অর্জন সরকারের পরিকল্পনার অন্তর্ভুক্ত।

সশস্ত্র বাহিনীর কার্যকারিতা ও শৃঙ্খলা বজায় রাখতে চেইন অব কমান্ডের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সততা, দক্ষতা, শৃঙ্খলা এবং জনগণের আস্থার কোনো বিকল্প নেই।

২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র‌্যাংক, ওয়ান পেনশন’

সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাঁদের এবং পরিবারের সদস্যদের জীবনমান উন্নয়নেও সরকার আন্তরিক বলে জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে ইতোমধ্যে জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড গঠন করা হয়েছে।

এ সময় ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‌্যাংক, ওয়ান পেনশন’ ব্যবস্থা চালুর ঘোষণা দেন তিনি। বর্তমান ও সাবেক কর্মকর্তা এবং সদস্যদের কল্যাণে নেওয়া পদক্ষেপগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

দুর্যোগ মোকাবিলা ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান

দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পরিসরে সশস্ত্র বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের প্রশংসা করেন তারেক রহমান।

তিনি বলেন, পাহাড়ের দুর্গম জনপদ থেকে শুরু করে দেশের দুর্যোগকবলিত এলাকায় যখনই প্রয়োজন হয়েছে, সশস্ত্র বাহিনীর সদস্যরা মানুষের পাশে দাঁড়িয়েছেন। বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তাঁদের ভূমিকা প্রশংসনীয়।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের নারী ও পুরুষ সদস্যরা বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছেন উল্লেখ করে তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা ও সন্ত্রাস দমন এবং বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সশস্ত্র বাহিনীর অনেক সদস্য শহীদ ও আহত হয়েছেন।

দেশে ও বিদেশে দায়িত্ব পালনকালে শাহাদাতবরণকারী সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী। তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহত সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন তিনি।

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অব্যাহত অংশগ্রহণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠার মহৎ প্রচেষ্টায় বাংলাদেশের সদস্যরা পূর্ণ অঙ্গীকার নিয়ে কাজ করে যাবেন।

মায়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী

বক্তব্যের শুরুতে ঢাকা সেনানিবাসে এসে ব্যক্তিগত স্মৃতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জীবনের দীর্ঘ সময় এই সেনানিবাসে কাটিয়েছেন।

প্রধানমন্ত্রী হিসেবে এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী হিসেবে তাঁর মা বহুবার সশস্ত্র বাহিনীর বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানটিই ছিল তাঁর জীবনের শেষ অংশগ্রহণ।

এ সময় মায়ের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত বন্ধুপ্রতিম দেশগুলোর কূটনৈতিক প্রতিনিধি ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। মুক্তিযুদ্ধের সময় তাঁদের দেশ ও জনগণের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ ও সহযোগিতায় ভবিষ্যতেও তাঁদের সমর্থন কামনা করেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

Update Time : ০৮:০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬