সময়: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০২:০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / ৪৫ Time View

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ। ডায়াবেটিসের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় খাদ্যপণ্যের প্যাকেটে বাধ্যতামূলক স্বাস্থ্য সতর্কবার্তা চালুর দাবি জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁদের মতে, অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত অতি-প্রক্রিয়াজাত খাদ্য গ্রহণ নিয়ন্ত্রণে প্যাকেটের সামনের অংশে সহজবোধ্য সতর্কবার্তা যুক্ত করা হলে ভোক্তাদের সচেতনতা বাড়বে এবং ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে সহায়তা করবে।

আজ ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ এবং আক্রান্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর দিবসটি পালন করা হয়। চলতি বছরের প্রতিপাদ্য ‘আর্লি অ্যাকশন অন ডায়াবেটিস’ (ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আগাম পদক্ষেপ)। এবারের প্রতিপাদ্যে রোগের ঝুঁকি শনাক্তকরণ, সচেতনতা বৃদ্ধি এবং সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশে ডায়াবেটিস বর্তমানে একটি বড় জনস্বাস্থ্য উদ্বেগে পরিণত হয়েছে। বিশেষ করে অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত অতি-প্রক্রিয়াজাত খাদ্য এবং কোমল পানীয়ের ব্যবহার বাড়তে থাকায় ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি তৈরি হচ্ছে। খাদ্যাভ্যাসের এই পরিবর্তন মোকাবিলায় খাদ্যপণ্যের মোড়কে বাধ্যতামূলক সতর্কবার্তা বা ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং (এফওপিএল) চালুর দাবি উঠেছে।

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে ২০ থেকে ৭৯ বছর বয়সী ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৩৯ লাখ। উদ্বেগের বিষয়, তাঁদের মধ্যে প্রায় ৩৯ দশমিক ১ শতাংশই জানতেন না যে তাঁরা ডায়াবেটিসে আক্রান্ত। একই সময়ে ডায়াবেটিস-সম্পর্কিত স্বাস্থ্যব্যয়ের পরিমাণ ছিল প্রায় ১২ হাজার কোটি টাকা। এই পরিসংখ্যান রোগটির ব্যক্তিগত, পারিবারিক ও জাতীয় অর্থনীতির ওপর ব্যাপক প্রভাবের চিত্র তুলে ধরে।

অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বাড়াচ্ছে ডায়াবেটিসের ঝুঁকি

বিশেষজ্ঞদের মতে, ডায়াবেটিসের ঝুঁকি বৃদ্ধির পেছনে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব, অতিরিক্ত ওজন এবং জীবনযাত্রার পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে বাজারে সহজলভ্য প্যাকেটজাত খাবার, মিষ্টিজাতীয় পানীয়, কোমল পানীয়, চিপস, বিস্কুট, ইনস্ট্যান্ট নুডলস ও অন্যান্য অতি-প্রক্রিয়াজাত খাদ্য নিয়মিত গ্রহণের ফলে শরীরে অতিরিক্ত চিনি, লবণ ও অস্বাস্থ্যকর চর্বি প্রবেশ করছে।

গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের প্রায় ৯৭ শতাংশ মানুষ সপ্তাহে অন্তত একবার প্যাকেটজাত খাবার গ্রহণ করেন। অন্যদিকে, বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্যপণ্যে লবণ, চিনি ও চর্বির পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশকৃত সীমার চেয়ে বেশি থাকতে পারে। ফলে খাদ্যপণ্যের পুষ্টিমান সম্পর্কে যথাযথ তথ্য না জেনে অনেক ভোক্তাই অজান্তে স্বাস্থ্যঝুঁকিপূর্ণ খাবার গ্রহণ করছেন।

প্যাকেটের সামনে সতর্কবার্তা কেন প্রয়োজন?

খাদ্যপণ্যের মোড়কে পুষ্টি উপাদানের বিস্তারিত তথ্য থাকলেও সাধারণ ভোক্তার পক্ষে সেগুলো পড়ে এবং বুঝে সিদ্ধান্ত নেওয়া সব সময় সহজ হয় না। বিশেষ করে শিশু, কিশোর, প্রবীণ ও সীমিত পুষ্টিজ্ঞানসম্পন্ন মানুষের জন্য ছোট অক্ষরে লেখা জটিল পুষ্টিতথ্য বোঝা কঠিন।

এ ক্ষেত্রে ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং কার্যকর ভূমিকা রাখতে পারে। প্যাকেটের সামনের অংশে বড় অক্ষরে ও সহজবোধ্য প্রতীক বা সতর্কসংকেতের মাধ্যমে অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বির উপস্থিতি জানানো হলে ভোক্তারা দ্রুত পণ্যের স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে ধারণা পাবেন।

এ ধরনের সতর্কবার্তা শুধু ব্যক্তিগত খাদ্যনির্বাচনকে সচেতন করবে না, বরং খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকেও পণ্যের উপাদান ও পুষ্টিমান উন্নত করতে উৎসাহিত করতে পারে। ফলে দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকর খাদ্যপরিবেশ গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

২০২৬ সালের খসড়া প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত করার দাবি

জনস্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ প্রণীত খসড়া ‘নিরাপদ খাদ্য (মোড়কাবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা, ২০২৬’ দ্রুত চূড়ান্ত করার দাবি জানিয়েছেন গবেষক ও জনস্বাস্থ্যকর্মীরা।

তাঁদের মতে, খাদ্যপণ্যের মোড়কে স্বাস্থ্যঝুঁকির তথ্য প্রদর্শনের ক্ষেত্রে কোনো ধরনের অযৌক্তিক ছাড়, অব্যাহতি কিংবা বিলম্ব গ্রহণযোগ্য নয়। বিশেষ করে মাত্রাতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত পণ্যের ক্ষেত্রে বাধ্যতামূলক সতর্কবার্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে প্রবিধানমালার বাস্তবায়ন ও নিয়মিত তদারকির ব্যবস্থাও থাকতে হবে।

জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)-এর নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, ডায়াবেটিস প্রতিরোধে আগাম পদক্ষেপের অংশ হিসেবে খাদ্যপণ্যে অতিরিক্ত চিনি ও অন্যান্য স্বাস্থ্যক্ষতিকর উপাদানের উপস্থিতি সম্পর্কে জানার অধিকার প্রত্যেক ভোক্তার রয়েছে।

তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই খসড়া প্রবিধানমালা দ্রুত চূড়ান্ত করে খাদ্যপণ্যের প্যাকেটের সামনের অংশে সতর্কবার্তা চালু করতে হবে।

ডায়াবেটিস প্রতিরোধে প্রয়োজন সমন্বিত উদ্যোগ

ডায়াবেটিস প্রতিরোধ কেবল চিকিৎসা বা ওষুধনির্ভর বিষয় নয়; এর সঙ্গে খাদ্যাভ্যাস, জীবনযাপন, সচেতনতা এবং স্বাস্থ্যকর পরিবেশের গভীর সম্পর্ক রয়েছে। নিয়মিত শারীরিক পরিশ্রম, সুষম খাদ্য গ্রহণ, অতিরিক্ত চিনি ও লবণ পরিহার, স্বাস্থ্যকর ওজন বজায় রাখা এবং প্রয়োজন অনুযায়ী রক্তে গ্লুকোজ পরীক্ষা করা ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সহায়ক।

বিশেষ করে যাঁদের পরিবারে ডায়াবেটিসের ইতিহাস রয়েছে, তাঁদের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা করানো জরুরি।

বিশ্ব ডায়াবেটিস দিবসের মূল শিক্ষা হলো, রোগ হওয়ার পর চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে আগাম ব্যবস্থা গ্রহণ করা। তাই নিরাপদ খাদ্য নিশ্চিত করা, খাদ্যপণ্যের প্যাকেটে স্পষ্ট সতর্কবার্তা চালু করা, স্বাস্থ্যশিক্ষা সম্প্রসারণ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সুযোগ বাড়ানো এখন সময়ের দাবি। ডায়াবেটিসের ক্রমবর্ধমান বোঝা কমাতে সরকার, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, চিকিৎসক, গবেষক ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আজ ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস

Update Time : ০২:০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬