সময়: রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রোজ ডে: ভালোবাসা সপ্তাহ শুরু আজ থেকে

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১১:৩৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২৩৬ Time View

আজ থেকে শুরু হলো ভ্যালেন্টাইনস উইক বা ভালোবাসা সপ্তাহ। প্রতি বছর ৭ ফেব্রুয়ারি রোজ ডে পালনের মধ্য দিয়েই ভালোবাসার এই বিশেষ সপ্তাহের সূচনা হয়। দিনটি ঘিরে চারপাশে ছড়িয়ে পড়ে প্রেম, আবেগ আর ভালোবাসার বার্তা।

ভালোবাসা দিবস মানেই ফুল—আর ফুলের রাজা হিসেবে পরিচিত গোলাপ। প্রিয়জনের প্রতি মনের অনুভূতি প্রকাশের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম এই গোলাপ ফুল। তবে সব রঙের গোলাপের অর্থ এক নয়। রংভেদে গোলাপের রয়েছে ভিন্ন ভিন্ন তাৎপর্য ও আবেগী বার্তা।

অনেকের বিশ্বাস, একটি গোলাপ মানুষের হৃদয়ের গভীর অনুভূতিকে প্রকাশ করতে পারে। তাই ভালোবাসা, বন্ধুত্ব, মুগ্ধতা কিংবা লাজুক অনুভূতি প্রকাশে ব্যবহৃত হয় নানা রঙের গোলাপ। প্রিয়জনকে গোলাপ উপহার দেওয়ার আগে জেনে নেওয়া যাক—কোন রঙের গোলাপ কী অর্থ বহন করে।

লাল গোলাপ:
গোলাপ বলতেই যে রঙটি প্রথম মনে আসে, তা হলো লাল। লাল গোলাপ ভালোবাসা ও আবেগের প্রতীক। কাউকে গভীর ভালোবাসার কথা জানাতে চাইলে লাল গোলাপই সবচেয়ে উপযুক্ত।

গোলাপি গোলাপ:
প্রশংসা, সৌন্দর্যের মুগ্ধতা ও কৃতজ্ঞতা প্রকাশে গোলাপি গোলাপের জুড়ি নেই। কাউকে সম্মান জানাতে বা প্রশংসা করতে চাইলে এটি হতে পারে আদর্শ উপহার।

ল্যাভেন্ডার গোলাপ:
খুব বেশি দেখা না গেলেও ল্যাভেন্ডার গোলাপের অর্থ বেশ গভীর। এই রঙের গোলাপ মানে—প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাওয়া।

কমলা গোলাপ:
তীব্র আবেগ, আকর্ষণ ও আকুতি প্রকাশে কমলা গোলাপ অত্যন্ত কার্যকর। মুখে বলতে না পারা অনুভূতিগুলো এই রঙের গোলাপ সহজেই প্রকাশ করে দেয়।

হলুদ গোলাপ:
হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক। কোনো প্রিয় বন্ধুকে আনন্দ দিতে বা বন্ধুত্বের উষ্ণতা প্রকাশ করতে চাইলে হলুদ গোলাপই সবচেয়ে মানানসই।

সাদা গোলাপ:
সাদা গোলাপ পবিত্রতা ও সরলতার প্রতীক। যদিও রোজ ডে-তে এটি খুব একটা জনপ্রিয় নয়, তবে কারও নিষ্পাপ ও সরল মনের প্রশংসা করতে চাইলে এই গোলাপ উপহার দেওয়া যায়।

পিচ গোলাপ:
রোজ ডে-তে উপহার দেওয়ার জন্য পিচ গোলাপ হতে পারে দারুণ পছন্দ। এর অর্থ—ভালোবাসি, কিন্তু বলতে লজ্জা পাচ্ছি। মনের কথা মুখে বলতে না পারলেও এই গোলাপ প্রিয়জনকে সব বুঝিয়ে দিতে পারে।

ভালোবাসা প্রকাশের ভাষা আলাদা হতে পারে, কিন্তু রোজ ডে-তে একটি গোলাপই হয়ে উঠতে পারে হাজারো না বলা কথার প্রতীক।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

রোজ ডে: ভালোবাসা সপ্তাহ শুরু আজ থেকে

Update Time : ১১:৩৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬