সময়: রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘উইন্টার ইজ কামিং’: গেম অব থ্রোন্স আদলে জামায়াত আমিরের ব্যানার, সমর্থকদের ভালোবাসার বহিঃপ্রকাশ বলছে দল

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৫:২৪:০০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮১ Time View

জনপ্রিয় টিভি সিরিজ গেম অব থ্রোন্স-এর আদলে তৈরি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ছবি সংবলিত ব্যানার চট্টগ্রাম নগরীতে টাঙানোকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়েছে। তবে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, এসব ব্যানারের সঙ্গে তাদের কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই; এটি সমর্থকদের আবেগ ও ভালোবাসার বহিঃপ্রকাশ হতে পারে।

গেম অব থ্রোন্স সিরিজে ‘উইন্টার ইজ কামিং’সংলাপটি স্টার্ক পরিবারের মূলমন্ত্র হিসেবে ব্যবহৃত হয়, যা আসন্ন বড় পরিবর্তন বা সংকটের সতর্কবার্তা বোঝাতে ব্যবহৃত হয়েছে এবং সিরিজটিকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তুলেছে।

গেম অব থ্রোন্স-এর বহুল পরিচিত সংলাপ ‘উইন্টার ইজ কামিং’ ব্যবহার করে ডা. শফিকুর রহমানের ছবি সংবলিত ব্যানার সম্প্রতি চট্টগ্রাম নগরীর বড়পোল ও চকবাজার এলাকায় দেখা যায়। ব্যানারগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে নেটিজনদের মধ্যে কৌতূহল ও সমালোচনার জন্ম নেয়।

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে দেশব্যাপী সফরে রয়েছেন জামায়াত আমির। এই সফরের ধারাবাহিকতায় সোমবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজার হয়ে চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে তার। সফরকালে কক্সবাজারের মহেশখালী ও সদর, চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া, সীতাকুণ্ড এবং চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে মোট পাঁচটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সূচি রয়েছে।

এই সফরকে কেন্দ্র করেই ব্যানারগুলো টাঙানো হয়েছে বলে ধারণা করছেন অনেকে। ব্যানারে দেখা যায়, ডা. শফিকুর রহমান অগ্রভাগে দাঁড়িয়ে আছেন এবং তার হাতে তলোয়ারের আদলে নকশা করা একটি দাঁড়িপাল্লা। ব্যানারের ওপরের অংশে লেখা ‘উইন্টার ইজ কামিং’ এবং নিচে উল্লেখ রয়েছে—‘দাদু ফ্যান ক্লাব চট্টগ্রাম’।

ব্যানারগুলোর বিষয়ে জানতে চাইলে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার প্রচার ও মিডিয়া সম্পাদক জাহিদুল আলম জয় বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ফ্যান পেজ থেকে এসব ছবি ভাইরাল হয়েছিল। পরে কেউ সেগুলো প্রিন্ট করে ব্যানার হিসেবে টাঙিয়েছে। এর সঙ্গে সংগঠনের কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। তিনি আরও বলেন, আমিরে জামায়াতকে কেন্দ্র করে কিছু ফ্যান বেস তৈরি হয়েছে। তারা হয়তো নিজেদের আবেগ বা ভালোবাসা প্রকাশ করতে গিয়ে এমন ব্যানার টাঙিয়েছে। এর বিশেষ কোনো রাজনৈতিক বার্তা নেই।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল আলম চৌধুরী বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন এবং সাংগঠনিক সিদ্ধান্তে এমন কোনো ব্যানার টাঙানো হয়নি। তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দাদু ফ্যান ক্লাব’ লিখে অনুসন্ধান করলে একাধিক পেজ ও গ্রুপে এ ধরনের ছবি ও পোস্ট পাওয়া যাচ্ছে। নেটিজনদের কেউ কেউ বিষয়টি নিয়ে কৌতূহল প্রকাশ করছেন, আবার কেউ সমালোচনাও করছেন।

উল্লেখ্য, গেম অব থ্রোন্স সিরিজে ‘উইন্টার ইজ কামিং’ সংলাপটি স্টার্ক পরিবারের মূলমন্ত্র হিসেবে ব্যবহৃত হয়, যা আসন্ন বড় পরিবর্তন বা সংকটের সতর্কবার্তা বোঝাতে ব্যবহৃত হয়েছে এবং সিরিজটিকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তুলেছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘উইন্টার ইজ কামিং’: গেম অব থ্রোন্স আদলে জামায়াত আমিরের ব্যানার, সমর্থকদের ভালোবাসার বহিঃপ্রকাশ বলছে দল

Update Time : ০৫:২৪:০০ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬