সময়:
রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে জামায়াত আমিরের স্ট্যাটাস
ডিজিটাল ডেস্ক
- Update Time : ১১:৪০:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৯ Time View

ইরান ও ইসরায়েল-এর মধ্যে পাল্টাপাল্টি হামলার পর গোটা বিশ্ব উত্তপ্ত হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে ডা. শফিকুর রহমান সমগ্র মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি কামনা করেছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “ইরানসহ সমগ্র মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের দাবানল—হে আল্লাহ, তোমার অসীম মেহেরবানিতে নিভিয়ে দাও। সংশ্লিষ্ট সব পক্ষকে পবিত্র রমজানের সংযম, সহনশীলতা ও মানবতার শিক্ষা ধারণ করার তাওফিক দান করো।”
তিনি আরও বলেন, “নিরীহ নারী-শিশু ও সাধারণ মানুষের জীবন রক্ষা করো, আহতদের আরোগ্য দাও, বাস্তুচ্যুতদের নিরাপদ আশ্রয় দাও। সমগ্র দুনিয়াবাসীর প্রতি রহম করো—হৃদয়গুলোকে নরম করো, ঘৃণা ও প্রতিহিংসা দূর করো। হে রাব্বুল আলামিন, ন্যায়ের ভিত্তিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করো এবং একটি নিরাপদ শান্তির পরিবেশ নিশ্চিত করে দাও।”
Tag :
আন্তর্জাতিক উত্তেজনা ইরান ইসরায়েল জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিরাপত্তা মধ্যপ্রাচ্য মানবিক মূল্যবোধ রমজান শান্তি কামনা





















