সময়: রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৫:১৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৯৪ Time View
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে জানানো হয়, জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার সময় এই গুলির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটে আন্দোলনকারীরা যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন। এ সময় তারা ইন্টারকন্টিনেন্টাল মোড়ের ব্যারিকেড অতিক্রম করে সামনে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এই সংঘর্ষপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন বলে দাবি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে একাধিকবার আলটিমেটাম দিয়ে জাতিসংঘের অধীনে তদন্তের দাবিতে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শুক্রবার বিকেল ৩টা পর্যন্তও আন্দোলনকারীদের সেখানে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখতে দেখা গেছে।

গুলিবিদ্ধ আব্দুল্লাহ আল জাবেরের শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। তবে ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনস্থলে উত্তেজনা বিরাজ করছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ

Update Time : ০৫:১৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬