সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গি হামলার সতর্কতায় শাহজালালসহ দেশের ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৫:৩৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • / ১১০ Time View

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সম্ভাব্য জঙ্গি হামলার সতর্কতা জারির পর রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-সহ দেশের আটটি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে বিমানবন্দরগুলোর প্রবেশপথ, টার্মিনাল এলাকা ও অন্যান্য সংবেদনশীল স্থানে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর থেকে জারি করা সতর্কবার্তার পর উচ্চমাত্রার সতর্কতা জারি করে বিমানবন্দরে কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে বিশেষ নির্দেশনা দিয়েছে বেবিচক।

এছাড়া, অ্যারাইভাল ও ডিপারচার উভয় এলাকাতেই তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে। পোশাকধারী ও সাদা পোশাকের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং সন্দেহজনক কোনো কিছু নজরে এলে তাৎক্ষণিকভাবে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে পুলিশ সদর দপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা নাশকতার পরিকল্পনা করতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয় এবং গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলকে চিহ্নিত করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জঙ্গি হামলার সতর্কতায় শাহজালালসহ দেশের ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা

Update Time : ০৫:৩৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬