সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয়ে আন্দোলন: স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরও তিন কর্মচারী সাময়িক বরখাস্ত

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৪:৪৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • / ১৫৫ Time View

সচিবালয়ে সাম্প্রতিক আন্দোলনকে ঘিরে সৃষ্ট অপ্রীতিকর ঘটনার রেশ কাটতে না কাটতেই স্বাস্থ্য মন্ত্রণালয়ে আরও তিনজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগের এই তিন কর্মকর্তাকে বরখাস্তের মধ্য দিয়ে মন্ত্রণালয়টিতে এ ঘটনায় মোট বরখাস্তের সংখ্যা দাঁড়াল সাতজনে। এর আগে একই ঘটনায় স্বাস্থ্য শিক্ষা বিভাগের চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

বুধবার স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, গত ১০ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ে একটি অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা ঘটে। ওই ঘটনার ধারাবাহিকতায় ১২ ডিসেম্বর সচিবালয় চত্বরে আরও একটি ঘটনা সংঘটিত হয়, যা পরবর্তীতে শাহবাগ থানায় দায়ের করা মামলার মাধ্যমে আইনগত প্রক্রিয়ার আওতায় আসে।

অফিস আদেশ অনুযায়ী, ১২ ডিসেম্বর সংশ্লিষ্ট ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—শাহীন গোলাম রাব্বানী, বিকাশ চন্দ্র রায় এবং ইসলামুল হক। পরবর্তীতে প্রশাসনিক কারণ দেখিয়ে এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৫ ডিসেম্বর জারি করা স্মারকের আলোকে সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারার বিধান অনুযায়ী তাদের গ্রেপ্তারের তারিখ ১২ ডিসেম্বর থেকেই ভূতাপেক্ষভাবে সাময়িক বরখাস্ত করা হয়।

অফিস আদেশে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন সময়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা প্রচলিত সরকারি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এই আদেশ জারি করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।

সচিবালয়ে আন্দোলনকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে বরখাস্তের ঘটনায় প্রশাসনিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, সরকারি দপ্তরে শৃঙ্খলা বজায় রাখতে এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সচিবালয়ে আন্দোলন: স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরও তিন কর্মচারী সাময়িক বরখাস্ত

Update Time : ০৪:৪৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫