সময়: বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন বিধিনিষেধ

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৪:৪৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / ২০৪ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ব্যাংক খাতে শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে ব্যাংক ও ব্যাংকিং কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়— নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অত্যাবশ্যক বা বিশেষ প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণে যেতে পারবেন না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই নির্দেশনা জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হিসেবে গণ্য হবে।

বাংলাদেশ ব্যাংক নির্দেশনাটি দেশের সকল তফসিলি ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, এমডি ও সিইওদের কাছে পাঠিয়েছে, যাতে নির্দেশনা যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করা যায়।

নির্বাচনকালীন সময়ে ব্যাংক খাতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও প্রশাসনিক কার্যক্রম বাধাহীন রাখতে কেন্দ্রীয় ব্যাংকের এই কঠোর অবস্থান তুলে ধরা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন বিধিনিষেধ

Update Time : ০৪:৪৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫