সময়: বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালোবাসার আকাশে সন্দেহের মেঘ

বিল্লাল হোসেন
  • Update Time : ০৪:৪৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / ২৭২ Time View

আমাদের গ্রামের নিভৃত সরলতার ভেতরেও কিছু কিছু গল্প থাকে, যেগুলো দীর্ঘশ্বাসের মতো হঠাৎ করে মানুষকে থমকে দেয়। এমনই এক গল্প সবার পরিচিত—আমাদের গ্রামের বড় ভাই রাশেদ ভাইয়ের গল্প।

দুই বছর আগে কাজের সন্ধানে তিনি নয়নাপাশা গ্রাম ছেড়ে মালয়েশিয়ায় চলে গিয়েছিলেন। মাঝখানে একবার ছুটিতে এসেছিলেন, তবে তখনো তাদের ঘরে সন্তান আসেনি। আবার প্রায় দুই বছর পর জানুয়ারির ১ তারিখে তিনি ফিরে এলেন।

সেদিন রাতেই বহুদিনের দূরত্বের পর স্বামী-স্ত্রীর প্রথম পুনর্মিলন। হাসি, লজ্জা, আর নতুন করে ঘর বাঁধার স্বপ্ন—সব মিলিয়ে তাদের দুজনের জীবন যেন আবার সাজতে শুরু করল।

কিন্তু মাস ঘুরতেই রাশেদ ভাইয়ের পৃথিবী ওলটপালট হয়ে গেল।

একদিন দুপুরে ব্যাকুল হয়ে তিনি আমার কাছে এলেন। মুখ ভার, চোখ লাল, কণ্ঠে ক্ষোভ।
“স্যার, আমার বউটা নষ্টা।”

আমি হতভম্ব হয়ে জিজ্ঞেস করলাম, “এ কথা কেন?”

তিনি এক নিঃশ্বাসে বলে গেলেন,
“জানুয়ারির ১ তারিখে দেশে আসলাম। বউয়ের সাথে থাকলাম পুরো এক মাস। ফেব্রুয়ারির ১ তারিখে শুনি বউ প্রেগনেন্ট! আল্ট্রাসনো করাই—রিপোর্ট বলে বাচ্চা দেড় মাসের। এখন বলেন—আমি তো দেশে আসছি মাত্র এক মাস! তাহলে বাচ্চা দেড় মাস হলো কিভাবে? নিশ্চয়ই আমি আসার আগে কারো সাথে করেছে… আমি তো পাগল হয়ে যাচ্ছি স্যার। বাচ্চাটা নষ্ট করবো ভাবছি!”

তার রাগ, সন্দেহ, ব্যথা—সব মিলিয়ে যেন মানুষটা নিজেকে আর সামলাতে পারছিলেন না।

আমি ধীরে ধীরে বললাম,
“মিয়া, আপনি একটা বেকুব!”

সে চমকে উঠল।
“কি কইলেন স্যার? আমি বেকুব?”

আমি বললাম,
“হ্যাঁ! কারণ আপনি ডাক্তারী হিসাবটাই জানেন না। বাচ্চার বয়স ‘সেক্সের দিন’ থেকে গোনা হয় না। বাচ্চার বয়স গোনা হয় ‘মাসিকের শেষ দিন’ থেকে—মানে সেক্সের আগে প্রায় ১৪ দিন যোগ হয়। তাই আপনার বাচ্চা ৬ সপ্তাহের—এটাই স্বাভাবিক। আপনার বউকে আপনি বিনা কারণে সন্দেহ করেছেন।”

রাশেদ ভাই থমকে গেলেন।
“মানে… আমি ভুল বুঝছি?”

“হ্যাঁ ভাই, ভুল বুঝছেন। বউয়ের প্রতি অন্যায় করছেন।”

অনেকক্ষণ বুঝিয়ে তাকে বাড়ি পাঠালাম। তিনি সন্দেহ নিয়ে গেলেও আশা করলাম, হয়তো সব ঠিক হয়ে যাবে।

কিন্তু মানুষ যখন মনের ভেতর বিষ ঢুকিয়ে ফেলে—তখন তা সহজে সারে না।
যতোই ডাক্তার, বন্ধু, আত্মীয়—সবার কাছ থেকে সঠিক ব্যাখ্যা পান—তার সন্দেহের দাগ মুছলো না।

শেষ পর্যন্ত তিনি গোপনে সেই সন্তানকে নষ্ট করে ফেললেন।
তবে স্ত্রীকে তালাক দেননি। সংসার টিকে গেল—কিন্তু হৃদয়ের ভেতর অদৃশ্য এক ফাঁটল রেখে।

গল্পের শিক্ষা

১. সন্দেহ যে কোনো সম্পর্কের সবচেয়ে বড় শত্রু।
২. জ্ঞান না থাকলে ভুল সিদ্ধান্ত মানুষকে অনর্থের দিকে ঠেলে দেয়।
৩. বিশ্বাস বোঝাপড়াই দাম্পত্য জীবনের ভিত্তি।
৪. রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত জীবনে অপূরণীয় ক্ষতি ডেকে আনে।
৫. ভালোবাসা মানে প্রথমে জানতে চাওয়া, তারপর বুঝতে চাওয়া—শেষে গ্রহণ করা।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিল্লাল হোসেন

বিল্লাল হোসেন, একজন প্রজ্ঞাবান পেশাজীবী, যিনি গণিতের ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং ব্যাংকার, অর্থনীতিবিদ, ও মানি লন্ডারিং প্রতিরোধ বিশেষজ্ঞ হিসেবে একটি সমৃদ্ধ ও বহুমুখী ক্যারিয়ার গড়ে তুলেছেন। তার আর্থিক খাতে যাত্রা তাকে নেতৃত্বের ভূমিকায় নিয়ে গেছে, বিশেষ করে সৌদি আরবের আল-রাজি ব্যাংকিং Inc. এবং ব্যাংক-আল-বিলাদে বিদেশী সম্পর্ক ও করেসপন্ডেন্ট মেইন্টেনেন্স অফিসার হিসেবে। প্রথাগত অর্থনীতির গণ্ডির বাইরে, বিল্লাল একজন প্রখ্যাত লেখক ও বিশ্লেষক হিসেবে আবির্ভূত হয়েছেন, বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোর্টালে মননশীল কলাম ও গবেষণা প্রবন্ধ উপস্থাপন করে। তার দক্ষতা বিস্তৃত বিষয় জুড়ে রয়েছে, যেমন অর্থনীতির জটিলতা, রাজনৈতিক প্রেক্ষাপট, প্রবাসী শ্রমিকদের দুঃখ-কষ্ট, রেমিটেন্স, রিজার্ভ এবং অন্যান্য সম্পর্কিত দিক। বিল্লাল তার লেখায় একটি অনন্য বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে আসেন, যা ব্যাংকিং ক্যারিয়ারে অর্জিত বাস্তব জ্ঞানকে একত্রিত করে একাডেমিক কঠোরতার সাথে। তার প্রবন্ধগুলো শুধুমাত্র জটিল বিষয়গুলির উপর গভীর বোঝাপড়ার প্রতিফলন নয়, বরং পাঠকদের জন্য জ্ঞানপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রদান করে, যা তত্ত্ব ও বাস্তব প্রয়োগের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। বিল্লাল হোসেনের অবদান তার প্রতিশ্রুতি প্রদর্শন করে যে, তিনি আমাদের আন্তঃসংযুক্ত বিশ্বের জটিলতাগুলি উন্মোচন করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটের একটি বিস্তৃত এবং আরও সূক্ষ্ম বোঝাপড়ার দিকে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করে।

ভালোবাসার আকাশে সন্দেহের মেঘ

Update Time : ০৪:৪৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫