সময়: বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যেসব খাবার শরীরের সুগন্ধ বাড়ায়

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৩:০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • / ২১০ Time View

মানুষের শরীরে একটি প্রাকৃতিক গন্ধ থাকে, যা জিন, হরমোন, বয়স ও স্বাস্থ্যের উপর নির্ভর করে ভিন্ন হতে পারে। তবে বিজ্ঞানীরা বলছেন, আমাদের খাদ্যাভ্যাসই শরীরের গন্ধের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। আমরা কী খাই, তা সরাসরি নির্ধারণ করে শরীর থেকে কেমন গন্ধ বের হবে—মনোমুগ্ধকর নাকি অস্বস্তিকর।

স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব স্টারলিংয়ের অধ্যাপক ক্রেইগ রবার্টস জানিয়েছেন, শরীরের গন্ধ বিভিন্ন উপাদানের মিশ্রণ হলেও খাদ্য এমন একটি বিষয়, যা সহজেই নিয়ন্ত্রণ করা যায়। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, খাবার শুধু ঘাম বা শ্বাসের গন্ধই পরিবর্তন করে না, এটি ব্যক্তির সামগ্রিক আকর্ষণীয়তাতেও প্রভাব ফেলে।

ফল সবজি শরীরের গন্ধকে করে মিষ্টি সতেজ

অস্ট্রেলিয়ার এক গবেষণায় দেখা গেছে, যারা বেশি ফল ও সবজি খায়, তাদের শরীর থেকে ফুলের মতো মিষ্টি ও সতেজ গন্ধ বের হয়। গবেষকরা বলেন, গাজর, টমেটো, কুমড়ো, পেঁপে ইত্যাদিতে থাকা ক্যারোটিনয়েড ত্বকে জমে শরীরের প্রাকৃতিক সুগন্ধ আরও আকর্ষণীয় করে তোলে।

যাদের খাদ্যতালিকায় বেশি কার্বোহাইড্রেট—চাল, রুটি, আলু—তাদের শরীর থেকে অপেক্ষাকৃত কম আকর্ষণীয় গন্ধ পাওয়া যায়।

রসুন খেলে শরীরের গন্ধ আকর্ষণীয় হয়

যদিও রসুনের তীব্র গন্ধ অনেকেরই অপছন্দ, গবেষণা বলছে ভিন্ন কথা। চেক প্রজাতন্ত্রের চার্লস ইউনিভার্সিটির বিজ্ঞানী ইয়ান হাভলিচেকের গবেষণায় দেখা গেছে, যারা বেশি রসুন খায়, তাদের ঘামের গন্ধ অন্যদের কাছে বেশি আকর্ষণীয় মনে হয়।

বিজ্ঞানীদের ধারণা, রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান শরীরের স্বাস্থ্য উন্নত করে, ফলে শরীর থেকে বের হওয়া গন্ধও সতেজ ও স্বাস্থ্যকর হয়।

শীতকালীন সবজি শরীরের গন্ধে প্রভাব ফেলে

শীতের মৌসুমে পাওয়া ব্রোকলি, বাঁধাকপি, ফুলকপি, শালগম ইত্যাদিতে সালফার যৌগ থাকে, যা শরীরের গন্ধকে তীব্র করতে পারে। তবে গবেষকরা বলছেন, এই যৌগগুলো শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিরক্ষা বাড়িয়ে শরীরের সুগন্ধকে ভারসাম্যপূর্ণ ও গ্রহণযোগ্য রাখতে সাহায্য করে।

মাংস কমালে গন্ধ হালকা হয়

২০০৬ সালের এক গবেষণায় দেখা গেছে, যারা দুই সপ্তাহ মাংস খাওয়া বন্ধ রাখেন, তাদের ঘামের গন্ধ অন্যদের কাছে বেশি মনোরম মনে হয়। বিজ্ঞানীরা ব্যাখ্যা করেছেন, মাংস হজমের ফলে শরীরে কিছু অ্যামাইন ও চর্বিজাত যৌগ তৈরি হয়, যা ঘামের সঙ্গে বের হয়ে তীব্র গন্ধ তৈরি করতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, মাংস পুরোপুরি বাদ না দিয়ে পরিমিত পরিমাণে খাওয়াই উত্তম।

চা–কফি ঘামের গন্ধ বাড়ায়

চা ও কফি ঘামগ্রন্থি সক্রিয় করে, ফলে ঘাম এবং ঘামের গন্ধ উভয়ই বাড়তে পারে। যারা প্রতিদিন সকালে কফির উপর নির্ভরশীল, তাদের শরীরের প্রাকৃতিক গন্ধের উপর এ প্রভাব পড়তে পারে।

দৈনন্দিন খাদ্যাভ্যাস শুধু শরীরের গঠন বা স্বাস্থ্য নয়, শরীর থেকে বের হওয়া প্রাকৃতিক সুগন্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই খাবারের নির্বাচনেও সতর্ক থাকা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

যেসব খাবার শরীরের সুগন্ধ বাড়ায়

Update Time : ০৩:০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫