সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক ক্যাটাগরি ছাড়া সব ধরনের ভিসা দিচ্ছে ভারত

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১১:৩৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • / ১১৮ Time View

BeFunky collage 2025 09 01T235735647 2509011801

বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা বন্ধ রেখেছে ভারত সরকার। তবে চিকিৎসা, ব্যবসা, শিক্ষা ও অন্যান্য জরুরি ভিসা ইস্যু কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এসব ভিসাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, প্রতিদিন বাংলাদেশি নাগরিকদের জন্য দেড় থেকে দুই হাজার ভিসা ইস্যু করা হচ্ছে। এটি বাংলাদেশের নাগরিকদের জন্য অন্য যেকোনো দেশের তুলনায় সর্বাধিক ভিসা প্রদানের হার।

তবে ভারতীয় ভিসা ঘিরে দেশে সক্রিয় প্রতারক চক্র সম্পর্কে সতর্ক থাকতে আবেদনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। অসাধু এজেন্টরা টাকার বিনিময়ে ভুয়া হাসপাতালের কাগজপত্র, দূতাবাসের ভুয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার, ভুয়া প্লেন টিকিট এবং ব্যাংক বিবরণী তৈরি করে জমা দিচ্ছে। এর ফলে অনেক জরুরি ভিসা আবেদনও প্রত্যাখ্যাত হচ্ছে।

ভিসা সেন্টারের সংখ্যা কমেছে

গত বছরের ৫ আগস্টের আগে বাংলাদেশে বছরে প্রায় ১৬ লাখ ভারতীয় ভিসা ইস্যু করা হতো। প্রতিদিন গড়ে ৬-৭ হাজার ভিসা দেওয়া হতো। সেই সময়ে ১৬টি ভিসা সেন্টারের মাধ্যমে আবেদন গ্রহণ করা হতো। কিন্তু ৫ আগস্ট পরবর্তী সময়ে কয়েকটি ভিসা কেন্দ্রে হামলা ও ভাঙচুর এবং ঢাকায় বিক্ষোভের ঘটনায় নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়। ফলে বর্তমানে মাত্র ৫টি সেন্টারের মাধ্যমে ভিসা আবেদন গ্রহণ করা হচ্ছে।

৫ আগস্টের ঘটনার পর প্রাথমিকভাবে কেবল শিক্ষার্থী ও মেডিকেল ভিসা ইস্যু করা হলেও বর্তমানে পর্যটন ভিসা ছাড়া অন্যান্য সব ধরনের ভিসা দেওয়া হচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে পূর্ণমাত্রায় ভিসা কার্যক্রম পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

প্রতারক চক্রের বিরুদ্ধে সতর্কতা

ভারতীয় হাইকমিশন জানিয়েছে, প্রতারক এজেন্টদের ফাঁদে পড়লে আবেদনকারীদের নথি জাল হিসেবে শনাক্ত হয়ে ভিসা প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকি থাকে। তাই আবেদনকারীদের সরকারি নির্ধারিত প্রক্রিয়ায় সরাসরি ভিসার জন্য আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, চিকিৎসা ও অন্যান্য জরুরি প্রয়োজনে থাকা আবেদনকারীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

এক ক্যাটাগরি ছাড়া সব ধরনের ভিসা দিচ্ছে ভারত

Update Time : ১১:৩৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫