সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র তালিকা প্রকাশ, কঠোর নির্দেশনা জারি

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১২:০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • / ১১০ Time View

1753069576 6fd33470dea458ab90e18c964caa6eb9

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৬তম বিসিএস পরীক্ষার লিখিত অংশের সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ করেছে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৪ জুলাই ২০২৫ থেকে শুরু হয়ে আগস্ট ২০২৫ পর্যন্ত চলবে আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা। এরপর ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত চলবে পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা।

লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে দেশের আটটি বিভাগীয় শহরের মোট ১৮টি কেন্দ্র এবং পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা ১০টি নির্ধারিত কেন্দ্রে। পরীক্ষার সময় সকাল ১০টা থেকে শুরু হলেও প্রার্থীদের অবশ্যই সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে।

এর আগে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ২১ হাজার ৩৯৭ জন প্রার্থী এই লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।

কঠোর নিরাপত্তা নির্দেশনা

পিএসসি পরীক্ষার দিন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ নির্দেশনা দিয়েছে, যা পালন না করলে প্রার্থিতা বাতিলভবিষ্যতে পিএসসির নিয়োগ পরীক্ষায় অযোগ্যতা, এমনকি কারাদণ্ড পর্যন্ত হতে পারে।

নির্দেশনাসমূহ:

  • পরীক্ষাকক্ষে বইপুস্তক, সব ধরনের ঘড়ি, মোবাইল ফোন, সায়েন্টিফিক/প্রোগ্রামেবল ক্যালকুলেটর, ব্যাংক/ক্রেডিট কার্ড সদৃশ ডিভাইস, গহনা, ব্রেসলেট ব্যাগ আনা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
  • কেন্দ্রে প্রবেশের সময় মেটাল ডিটেক্টরের সাহায্যে তল্লাশি চালানো হবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশের উপস্থিতিতে প্রবেশপত্র যাচাই করা হবে।
  • পরীক্ষার দিন প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে নির্দেশনা পাঠানো হবে এবং তা অবশ্যই অনুসরণ করতে হবে।
  • কানে কোনো ধরনের আবরণ রাখা যাবে নাহিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শপত্রসহ পূর্বানুমতি নিতে হবে
  • কোনো প্রার্থীর কাছে পরীক্ষার হলে নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে, তার প্রার্থিতা বাতিল করা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পিএসসি লিখিত পরীক্ষার এই ধাপে সর্বোচ্চ সতর্কতা ও স্বচ্ছতা বজায় রাখতে চায়। পরীক্ষার্থীদের তাই সময়মতো কেন্দ্র পৌঁছানো ও সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণের অনুরোধ করা হয়েছে।

পরীক্ষার্থীদের প্রস্তুতি এবং সতর্কতা এই ধাপ পার হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল পরীক্ষার্থীকে আন্তরিক শুভকামনা।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র তালিকা প্রকাশ, কঠোর নির্দেশনা জারি

Update Time : ১২:০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫