সময়: শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে ছোট বিমানের ভয়াবহ দুর্ঘটনা: আগুনে পুড়ে ছাই, জরুরি সেবা তৎপর

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৬:৫১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / ১৫৬ Time View

0a012fb8917d0927cb9782684c4f93e0 6873ea87f2b7e

লন্ডনের সাউথেন্ড-অন-সি এলাকায় ভয়াবহ এক বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। রোববার (১৩ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টার ঠিক আগে সাউথেন্ড বিমানবন্দরে ১২ মিটার দীর্ঘ একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়। দুর্ঘটনার পরপরই ব্যাপকভাবে তৎপর হয় জরুরি সেবা সংস্থাগুলো। এ তথ্য নিশ্চিত করেছে এসেক্স পুলিশ, আর প্রথম প্রতিবেদনটি প্রকাশ করেছে বিবিসি।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে চারটি অ্যাম্বুলেন্স ইউনিট, একটি র‌্যাপিড রেসপন্স গাড়ি, বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলার জন্য একটি বিশেষ ইউনিট এবং একজন ঊর্ধ্বতন প্যারামেডিক। পূর্ব ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে দ্রুত পরিস্থিতি মূল্যায়ন ও উদ্ধারকাজ চালানো হয়।

এদিকে এসেক্স কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, বিকেল ৩টা ৫৮ মিনিটে তারা দুর্ঘটনার বিষয়ে প্রথম জরুরি কল পান। এরপরই সাউথেন্ড থেকে দুটি, রেলি ওয়েইর থেকে একটি এবং বাসিলডন থেকে আরও দুটি ফায়ার ইউনিট সেখানে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য বিলেরিকি ও চেলমসফোর্ড থেকেও বিশেষ অফ-রোড যান আনা হয়।

সতর্কতা হিসেবে আশপাশের এলাকা খালি করে দেয় পুলিশ। রোচফোর্ড হান্ড্রেড গলফ ক্লাব ও ওয়েস্টক্লিফ রাগবি ক্লাবের সকল কার্যক্রম স্থগিত করে লোকজনকে সরে যেতে বলা হয়। ওয়েস্টক্লিফ রাগবি ক্লাবে দুর্ঘটনার সময় একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছিল বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী। হঠাৎ বিকট শব্দ ও আগুন দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে, লোকজন নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌঁড়াতে থাকে।

এ ঘটনায় রাজনৈতিক নেতারাও প্রতিক্রিয়া জানিয়েছেন। দক্ষিণ সাউথেন্ড ও লি-র লেবার পার্টির এমপি ডেভিড বার্টন-স্যাম্পসন এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া বার্তায় লিখেছেন, “ঘটনায় জড়িত প্রত্যেকের প্রতি আমি গভীর সহানুভূতি জানাই। এমন মুহূর্তে আমাদের একসঙ্গে দাঁড়াতে হবে।”

সাউথেন্ড সিটি কাউন্সিলের ব্যবসা, সংস্কৃতি ও পর্যটনবিষয়ক মন্ত্রী ম্যাট ডেন্টও এক্স-এ লিখেছেন, “সাউথেন্ড বিমানবন্দরে একটি ছোট বিমান দুর্ঘটনায় পড়েছে, এটি নিশ্চিত। বিস্তারিত এখনও জানার চেষ্টা চলছে। আমি সংশ্লিষ্ট সব ব্যক্তি ও জরুরি সেবাদানকারী কর্মীদের প্রতি সহানুভূতি জানাচ্ছি।”

এসেক্স পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর তারা বিমান চলাচল কর্তৃপক্ষ ও অন্যান্য জরুরি সেবা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে এবং এই প্রক্রিয়া আরও কয়েক ঘণ্টা চলবে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত এই দুর্ঘটনায় প্রাণহানির কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তদন্ত চলছে এবং প্রয়োজনীয় সব তথ্য সংগ্রহ করে সংবাদমাধ্যমকে জানানো হবে বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ।

বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে বা কোনো যাত্রী ছিলেন কি না—সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আকাশে কিছুটা সময় উড়ার পর বিমানটি হঠাৎ নিচে নেমে আসে এবং তীব্র শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।

এই দুর্ঘটনা ঘিরে সাউথেন্ড এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ও বিমানবন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সাধারণ মানুষকে ঐ এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লন্ডনের সাউথেন্ড বিমানবন্দরে ছোট বিমানের ভয়াবহ দুর্ঘটনা: আগুনে পুড়ে ছাই, জরুরি সেবা তৎপর

Update Time : ০৬:৫১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫