সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে পুরুষদের সেলুনে নারীদের সেবা, তদন্তে নেমেছে নগর কর্তৃপক্ষ

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৫:১৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • / ১৬৩ Time View

1736158117 f339e15bc09b1841c7d85573c6d4c18b

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি পুরুষদের সেলুনে নারীদের পরিষেবা প্রদান করার অভিযোগ উঠে এসেছে। এই ঘটনার পরপরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে রিয়াদের নগর কর্তৃপক্ষ।

রবিবার সৌদির সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও দ্রুত ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা যায়, একটি সেলুনের চেয়ারে ছোট চুলের একজন নারী বসে আছেন। সেলুনের নরসুন্দর একজন ব্যক্তির মতোই ওই নারীর শরীর ঢেকে চুল কাটার জন্য ব্যবহৃত প্লাস্টিকের আবরণ দিয়েছেন। ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে যে পরিষেবা গ্রহণ শেষে ওই নারী সেলুন থেকে বের হচ্ছেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর রিয়াদের নগর কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেয় এবং সেলুনটির বিরুদ্ধে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, সেলুনের মালিক তার লাইসেন্সের আবেদনপত্রে স্পষ্টভাবে উল্লেখ করেছিলেন যে তার সেলুনে শুধুমাত্র পুরুষদের পরিষেবা দেওয়া হবে।

তবে বাস্তবে এই নির্দেশনা ভঙ্গ করায় এবং আবেদনপত্রে দেওয়া তথ্যের সঙ্গে কার্যক্রমের গড়মিল পাওয়ায় নগর কর্তৃপক্ষ সেলুনের মালিককে তলব করেছে। রিয়াদ নগর কর্তৃপক্ষ জানিয়েছে, লাইসেন্সের অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হলে সেলুনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার রিয়াদের নগর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, “কোনো পরিষেবা কেন্দ্র যেন তাদের লাইসেন্সের অপব্যবহার না করে এবং গ্রাহকদের সর্বোচ্চ পরিষেবা প্রদান নিশ্চিত করে— তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”

সূত্র: গালফ নিউজ

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সৌদিতে পুরুষদের সেলুনে নারীদের সেবা, তদন্তে নেমেছে নগর কর্তৃপক্ষ

Update Time : ০৫:১৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫