সময়: রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে আবারও গ্রেপ্তার হলো ১৯ হাজারের বেশি অবৈধ প্রবাসী

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ১২:০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • / ২০৮ Time View

ff29f03747c5b85565d43b8c150ce4c7 677a038438f9f

সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে গত এক সপ্তাহে ১৯ হাজার ৫৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আবাসিক আইন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়। শনিবার (৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। খবর আরব নিউজ।

প্রতিবেদনে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১১ হাজার ৪০২ জন আবাসিক আইন লঙ্ঘনের দায়ে, ৪ হাজার ৭৭৫ জন সীমান্ত আইন ভঙ্গের কারণে এবং ৩ হাজার ৩৬৪ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে দেশটিতে প্রবেশের অভিযোগে আরও ৯৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৫৮ শতাংশ ইথিওপিয়ান, ৪০ শতাংশ ইয়েমেনি এবং বাকি ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া, সৌদি আরব থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় আরও ১২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিবহন আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয়েছে আরও ২৭ জনকে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, কেউ যদি অবৈধ প্রবাসীদের প্রবেশে সাহায্য করে, আশ্রয় দেয় বা পরিবহনের সুযোগ করে দেয়, তাহলে তাকে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। এছাড়া ওই ব্যক্তির সম্পত্তি এবং যানবাহন বাজেয়াপ্ত করার কথাও জানিয়েছে মন্ত্রণালয়।

আইন ভঙ্গকারীদের সম্পর্কে তথ্য জানাতে মক্কা অঞ্চলে টোল ফ্রি নম্বর ৯১১ এবং রিয়াদ অঞ্চলে ৯৯৯ বা ৯৯৬ নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সৌদিতে আবারও গ্রেপ্তার হলো ১৯ হাজারের বেশি অবৈধ প্রবাসী

Update Time : ১২:০৬:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫