সময়: রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে ১২০

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০২:৪৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
  • / ২১৪ Time View

prothomalo bangla 2024 12 29 9wd0zfcv plane crashes at Muan

দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিধ্বস্ত উড়োজাহাজটিতে আগুন জ্বলছে। ২৯ ডিসেম্বর ২০২৪ ছবি: রয়টার্স

দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় যাত্রীবাহী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১২০-তে পৌঁছেছে। আজ রোববার সকালে এই দুর্ঘটনা ঘটে।

দক্ষিণ কোরিয়ার জাতীয় অগ্নিনির্বাপক সংস্থার তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। অগ্নিনির্বাপক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ‘উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।’

জানা গেছে, জেজু এয়ারের উড়োজাহাজটিতে ১৭৫ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন। থাইল্যান্ড থেকে আসা উড়োজাহাজটি মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়।

দেশটির সংবাদ সংস্থা ইয়নহাপও জানিয়েছে, প্রাথমিকভাবে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিমানবন্দরের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, বিধ্বস্ত উড়োজাহাজটির পেছনের অংশে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, উড়োজাহাজটির বিভিন্ন অংশে আগুন জ্বলছে এবং ধোঁয়া উড়ছে।

দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির মধ্যে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং মক যথাযথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন বলে তাঁর দপ্তর থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার তিনি দেশের অন্তর্বর্তী নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত: নিহতের সংখ্যা বেড়ে ১২০

Update Time : ০২:৪৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪