সময়: রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু!

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৯:০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
  • / ২১২ Time View

1732283650 af6e6b693ed51557729e654e34b27ab5

ইউক্রেনের সাবেক কমান্ডার ভ্যালারি জালুঝনি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংগৃহীত ছবি

চলতি বছরই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বলে দাবি করেছেন ইউক্রেনের সাবেক সামরিক কমান্ডার ভ্যালারি জালুঝনি। তিনি বলেন, রাশিয়ার মিত্র দেশগুলোর সরাসরি ইউক্রেন যুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়া বিশ্বযুদ্ধের ইঙ্গিত বহন করছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-এর এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনস্কা প্রাভদার ‘ইউপি১০০’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তৃতার সময় এই মন্তব্য করেন জালুঝনি। বর্তমানে যুক্তরাজ্যে ইউক্রেনের দূত হিসেবে দায়িত্ব পালন করা এই সাবেক সামরিক কমান্ডার জানান, ইউক্রেন যুদ্ধের ময়দানে উত্তর কোরিয়ার সেনারা যুক্ত হয়েছে এবং চীনের সমরাস্ত্র ব্যবহৃত হচ্ছে।

তিনি বলেন, “ইউক্রেনের ফ্রন্টলাইনে উত্তর কোরিয়ার সেনারা অবস্থান করছে। পাশাপাশি ইরানি শাহেদি ড্রোনগুলো বেসামরিক মানুষ হত্যায় ব্যবহৃত হচ্ছে।”

মিত্রদের প্রতি আহ্বান

ইউক্রেনের মিত্রদের উদ্দেশ্যে জালুঝনি বলেন, “সংঘাত এখনো ইউক্রেনের ভূখণ্ডেই থামানো সম্ভব। তবে আমাদের মিত্ররা কেন এটি বুঝতে চায় না, সেটাই প্রশ্ন। ইউক্রেন ইতিমধ্যেই অনেক শত্রুর মুখোমুখি হয়েছে।”

পুতিনের হুঁশিয়ারি

এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সংঘাতকে বৈশ্বিক যুদ্ধের রূপ নিতে পারে বলে উল্লেখ করেছেন। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি আগ্রাসী কার্যক্রম বাড়ে, আমরা সমানভাবে প্রতিক্রিয়া জানাব। যেসব দেশ তাদের সামরিক স্থাপনায় আমাদের ক্ষতি করার জন্য অস্ত্র ব্যবহারের সুযোগ দিচ্ছে, তাদের বিরুদ্ধে হামলার অধিকার রাশিয়ার রয়েছে।”

পশ্চিমা দেশগুলোতে হামলার সম্ভাবনার বিষয়েও ইঙ্গিত দেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে হামলা চালালে রাশিয়া পাল্টা আক্রমণে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, যা পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম।

পুতিন আরও বলেন, “রাশিয়ার ভূখণ্ডে হামলার অনুমতি দিলে তার পরিণতি ভালো হবে না। যারা আমাদের সতর্কতাকে অবহেলা করছে, তাদের অবশ্যই প্রতিক্রিয়া ভোগ করতে হবে।”

বিশ্বজুড়ে এই সংঘাত ক্রমেই তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু!

Update Time : ০৯:০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪