সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ধর্ষকদের সোজা গুলি করে মারা উচিত, যাতে সমাজে ভয় সৃষ্টি হয়’

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৩:০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
  • / ১৯২ Time View

dev

কলকাতার আরজি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যা করার প্রতিবাদে ধর্ষকদের ফাঁসি দেওয়ার দাবি তুলেছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও অভিনেতা দেব। সম্প্রতি জয়নগরে এক নাবালিকার ধর্ষণ ও হত্যাকাণ্ডের পর, তিনি আরও কঠোর অবস্থান গ্রহণ করেছেন। বারুইপুরে নিজের সিনেমার প্রচারে এসে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দেব বলেন, ‘ধর্ষকদের গুলি করে মেরে ফেলা উচিত। তাদের মধ্যে এমন এক ভয় তৈরি করতে হবে, যাতে আর কেউ এই ধরনের কাজ করার সাহস না পায়। জনগণের করের টাকায় তাদের বাঁচিয়ে রাখার প্রয়োজন নেই।’

তবে, জনপ্রতিনিধি হিসেবে দেব আরও বলেন, ‘আমি সরাসরি কাউকে গুলি করার কথা বলতে পারি না, কিন্তু এমন কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে সমাজে এই অপরাধ বন্ধ হয়।’

জয়নগরের মহিষমারি এলাকা থেকে এক নাবালিকার মরদেহ উদ্ধার করা হয়, যাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। পাশাপাশি, পুলিশের নিষ্ক্রিয়তারও অভিযোগ ওঠে। ঘটনাটির প্রেক্ষিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এই প্রসঙ্গে দেব বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থা ভালো হলেও, তা দিয়ে আমরা আমাদের মা-বোনদের রক্ষা করতে পারছি না। এমন আইন প্রণয়ন করা প্রয়োজন, যা মানুষের মধ্যে ভয় সৃষ্টি করবে।’

এর আগেও দেব আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনার পর ধর্ষকদের মৃত্যুদণ্ড দেওয়ার দাবি তুলেছিলেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ধর্ষকদের এনকাউন্টারের পক্ষে সওয়াল করেছিলেন, যেখানে তিনি বলেছিলেন, ‘এ ধরনের অপরাধীদের বেঁচে থাকার অধিকার নেই। সাত দিনের মধ্যে আইন করে তাদের এনকাউন্টারে মারা উচিত।’ পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার ধর্ষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হিসেবে ‘অপরাজিতা’ বিল পাস করেছে।

সূত্র: টেলিগ্রাফ

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘ধর্ষকদের সোজা গুলি করে মারা উচিত, যাতে সমাজে ভয় সৃষ্টি হয়’

Update Time : ০৩:০৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪