সময়:
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে ৭০ নম্বরের বার্ষিক পরীক্ষা, শিখনকালীন মূল্যায়নও থাকবে
ডিজিটাল ডেস্ক
- Update Time : ১০:৫২:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
- / ২১৮ Time View

মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য তিন ঘণ্টার বার্ষিক পরীক্ষা নেওয়া হবে, যার মধ্যে ৭০ নম্বরের প্রশ্নপত্র থাকবে। শিক্ষার্থীদের বাকি ৩০ নম্বর দেওয়া হবে শিখনকালীন মূল্যায়নের ভিত্তিতে। এ পরীক্ষার প্রশ্নপত্র নতুন কারিকুলামের বই অনুযায়ী প্রণয়ন করা হবে।
‘২০২৪ সালের শিখনকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষা গ্রহণের নির্দেশিকা’তে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বুধবার এ নির্দেশিকা জারি করেছে।
















