সময়: শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৫৭ বাংলাদেশিকে ক্ষমা, আমিরাতের প্রেসিডেন্টকে ড. ইউনূসের চিঠি

ডিজিটাল ডেস্ক
  • Update Time : ০৪:৪৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
  • / ৪৫৬ Time View

DR YUNUS

৫৭ বাংলাদেশিকে ক্ষমা, আমিরাতের প্রেসিডেন্টকে ড. ইউনূসের চিঠি

বাংলাদেশিদের মুক্তি, আমিরাতের প্রেসিডেন্টকে ড. ইউনূসের চিঠি–সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালত সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে পাঠানো চিঠিতে ড. ইউনূস বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আরব আমিরাতের বিভিন্ন শহরে বিক্ষোভকারী ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করার জন্য আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাষ্ট্রপতির মহানুভবতা ও সহানুভূতির জন্য ধন্যবাদ।’

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট ড. ইউনূস রাষ্ট্রপতির সঙ্গে ফোনালাপে সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের ক্ষমা করার অনুরোধ করেন। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ক্ষমার সিদ্ধান্ত শুধু ইউএই প্রেসিডেন্টের সহানুভূতির একটি উদাহরণ নয়, বরং এটি দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে।

চিঠিতে ড. ইউনূস উল্লেখ করেন, ‘আপনার উদার সিদ্ধান্তের কারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবার এবং বাংলাদেশের সাধারণ জনগণ স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করছে, এবং আমিরাতে অবস্থানরত বাংলাদেশিরাও প্রশান্তি পেয়েছে। আপনার সহানুভূতি আমাদের হৃদয় স্পর্শ করেছে।’

ড. ইউনূস তার চিঠিতে সংযুক্ত আরব আমিরাতের আইন ও সংস্কৃতির প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করেন এবং বাংলাদেশের নাগরিকদের বিদেশে পাঠানোর আগে তাদের আইন ও সংস্কৃতির বিষয়ে সচেতন করার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, ‘আমরা ইউএইর আইন ও সংস্কৃতির প্রতি পূর্ণ শ্রদ্ধা জানাই এবং আমাদের নাগরিকদের বিদেশে যাওয়ার আগে তাদের সংশ্লিষ্ট দেশের আইন ও সংস্কৃতি সম্পর্কে যথাযথ প্রশিক্ষণের প্রতিশ্রুতি দিচ্ছি।’

চিঠিতে অধ্যাপক ইউনূস উল্লেখ করেন যে, জায়েদ আল নাহিয়ানের এই উদার সিদ্ধান্ত দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করবে। তিনি উভয় দেশের জনগণের স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার আশা প্রকাশ করেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, সুখ ও দীর্ঘায়ু কামনা করে বলেন, ‘আমি আপনার সুস্বাস্থ্য, সুখ এবং আরব আমিরাতের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করছি।’

সূত্র -বাসস

Please Share This Post in Your Social Media

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৫৭ বাংলাদেশিকে ক্ষমা, আমিরাতের প্রেসিডেন্টকে ড. ইউনূসের চিঠি

Update Time : ০৪:৪৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪