সৌদি আরবের সিনেমা উৎসবে বলিউড তারকা ঐশ্বরিয়া রাইয়ের উপস্থিতি
- Update Time : ১১:০০:১০ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
- / ১১৫ Time View

সৌদি আরব দ্রুতই বিশ্ব সিনেমার মানচিত্রে নিজের অবস্থান দৃঢ় করছে। দেশটিতে বর্তমানে সারা বছর ধরে চলচ্চিত্র উৎসবের আয়োজন ও আন্তর্জাতিক তারকাদের আগমন দেখা যায়। সেই ধারাবাহিকতায় ৪ ডিসেম্বর শুরু হয়েছে ‘রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর পঞ্চম আসর।
১০ দিনের এই উৎসবে প্রদর্শিত হবে ৫০টির বেশি দেশের শতাধিক চলচ্চিত্র। রেড কার্পেটের প্রথম রাতটিই যেন তারকার মেলায় রূপ নেয়।
উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত তারকাদের মধ্যে—অ্যাড্রিয়েন ব্রডি, ঐশ্বরিয়া রাই, কার্স্টেন ডানস্ট, ভিন ডিজেল, জেসিকা আলবা, কুইন লতিফা, ডাকোটা জনসন, আনা ডি আরমাস, রিজ আহমেদ, নাওমি হ্যারিস, উমা থারম্যান, কৃতি শ্যানন প্রমুখ।
এ ছাড়াও বিশেষ সম্মাননা পেয়েছেন শিল্পী জুলিয়েট বিনোশে, স্যার মাইকেল কেইন এবং স্ট্যানলি টং।
ঐশ্বরিয়া রাইয়ের বিশেষ সেশন
উৎসবের প্রথম দিনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল ঐশ্বরিয়া রাইয়ের এক ঘণ্টার বিশেষ সেশন, যেখানে তিনি নিজের দীর্ঘ অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে অকপটভাবে আলোচনা করেন।
তিনি বলেন, “জীবনে কোনো সিদ্ধান্ত নিতে কখনো দ্বিধায় পড়িনি। অন্যরা কী বলল—সেটা আমাকে প্রভাবিত করতে দেয়নি। আমি কখনোই অনিরাপদ বোধ করিনি। সম্ভবত এই কারণে আজকের অবস্থানে পৌঁছেছি।”
ঐশ্বরিয়া আরও জানান, তিনি সবসময় শেখার মনোভাব বজায় রেখেছেন। “বিজ্ঞানের পাঠ থেকে স্থাপত্য, আর সেখান থেকে অভিনয়—প্রতিটি ধাপই আমার কাছে নতুন শিক্ষার অভিজ্ঞতা,” তিনি বলেন।
তিনি জানান, বড় বাজেট বা আড়ম্বর নয়—ভালো গল্পই তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে। ‘দেবদাস’-এর মতো ব্যয়বহুল ছবির পর তিনি কাজ করেছেন ঋতুপর্ণ ঘোষের ‘চোখের বালি’-তে।
ঐশ্বরিয়ার ভাষায়, “দেবদাসের পর সবাই ভেবেছিল, আমার পরের বড় প্রজেক্ট কী হবে। কিন্তু আমি বেছে নিয়েছি চোখের বালি, কারণ সুন্দর গল্পের সঙ্গে কাজই আমাকে তৃপ্তি দেয়।”
এই উৎসব সৌদি আরবকে আন্তর্জাতিক চলচ্চিত্র প্রেক্ষাপটে
















